সুনামগঞ্জ , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ

নিখোঁজের ৫ দিন পর জেলের মরদেহ উদ্ধার

  • আপলোড সময় : ১৫-১০-২০২৫ ০৮:৩০:৩৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-১০-২০২৫ ০৮:৩০:৩৫ পূর্বাহ্ন
নিখোঁজের ৫ দিন পর জেলের মরদেহ উদ্ধার
স্টাফ রিপোর্টার :: জগন্নাথপুরে কুশিয়ারা নদীতে বড়শি দিয়ে মাছ ধরার সময় বজ্রপাতে নদীতে পড়ে নিখোঁজের পাঁচ দিন পর বিপ্লব বিশ্বাস (৩৩) নামের এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের বাগময়না এলাকার কুশিয়ারা নদী থেকে ওই জেলের মরদেহ উদ্ধার করা হয়। তিনি রানীগঞ্জ ইউনিয়নের রানীনগর গ্রামের ধীরেন্দ্র বিশ্বাসের ছেলে। জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞা বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য, গত বৃহ¯পতিবার বিকেলে কুশিয়ারা নদীর রানীগঞ্জ খেয়াঘাট এলাকায় নৌকায় একা বসে বড়শি দিয়ে মাছ ধরছিলেন বিপ্লব বিশ্বাস। এ সময় ঝড়বৃষ্টি হয়। একপর্যায়ে বজ্রপাতে নৌকা থেকে পড়ে যান তিনি। এর পর থেকে তাঁকে আর খুঁজে পাওয়া যায়নি। পাঁচ দিন পর সোমবার রাতে ওই জেলের ভাসমান মরদেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স