সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎সুনামগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে মামলা: নাদের, পলিন, রিপন-দীপঙ্করসহ ৪৮ জন আসামি পূবালী ব্যাংকের ইলেক্ট্রনিক বুথ ও সেল্ফ সার্ভিস সেন্টারের উদ্বোধন গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন

‘মব’ সৃষ্টি করে যাদুকাটার বালু লুট জড়িত একাধিক সিন্ডিকেট

  • আপলোড সময় : ১৬-১০-২০২৫ ০৭:৪৩:৫৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-১০-২০২৫ ০৭:৪৩:৫৪ পূর্বাহ্ন
‘মব’ সৃষ্টি করে যাদুকাটার বালু লুট জড়িত একাধিক সিন্ডিকেট
স্টাফ রিপোর্টার :: মব সৃষ্টি করে রাতারাতি লুট করা হয়েছে তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীর ইজারা বহির্ভূত স্থানের বালু। কেটে নেয়া হয়েছে নদীর দীর্ঘ ১ কিলোমিটারের বেশি পাড়। পরিবেশ সংশ্লিষ্টদের দাবি- স্থানীয় একাধিক প্রভাবশালী সিন্ডিকেট নদীর পার কাটার সাথে জড়িত থাকলেও কোনো এক অদৃশ্য কারণে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে না। অনুসন্ধানে জানাযায়, যাদুকাটার পাড় কেটে বালু লুট ও বিক্রির সাথে জড়িত রয়েছে নদী তীরবর্তী অন্তত ৪টি গ্রামের একাধিক সিন্ডিকেট। সিন্ডিকেটের মাধ্যমে প্রভাব খাটিয়ে নদীর তীর বিক্রি ও পার কাটার সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত অর্ধশতাধিক ব্যক্তির নাম এসেছে প্রতিবেদকের হাতে। জানা যায়, সাম্প্রতিক সময়ে যাদুকাটা নদীতে বালু উত্তোলনের উচ্চ আদালতের অনুমতি পায় জিনানা এন্টারপ্রাইজ ও তাহিয়া স্টোন ক্রাসার নামের দুইটি প্রতিষ্ঠান। উচ্চ আদালতের অনুমতির পর নদীতে বালু উত্তোলন শুরু হলে স্থান নির্ধারণ এলাকাবাসী ও ইজারাদারের মধ্যে সৃষ্টি হয় মতদ্বন্দ্ব। অভিযোগ উঠে ইজারাবিহীন এলাকায় পাড় কাটার। পরবর্তীতে প্রশাসনের হস্তক্ষেপে বালু উত্তোলনের জায়গা নির্ধারণ করে দেয়া হয়। এদিকে স্থানীয়দের আন্দোলনের নেতৃত্ব দেয়া একটি প্রভাবশালী চক্র সুকৌশলে দখলে নেয় ইজারাবিহীন নদী তীরের জমি। কেউ কেউ দখলকারীদের কাছ থেকে চুক্তিনামার মাধ্যমে ক্রয় করেন নদী তীরের জমি। ইজারা বহির্ভূত এই জমিগুলো মোটা অঙ্কের টাকার বিনিময়ে এসব জমি বালু ব্যবসায়িদের বিক্রি করে চক্রের সদস্যরা। স্থানীয়রা জানান, অভিযুক্ত ব্যক্তিদের অনেকেই প্রথমে ইজারাদারদের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন। পরবর্তিতে ইজারাকৃত স্থান নির্ধারণের পর স্বার্থ সিদ্ধিতে সক্রিয় হয়ে উঠে আন্দোলনে প্রভাব বিস্তার করা ব্যক্তিরা। সিন্ডিকেট গড়ে তুলে বালু ব্যবসায়ীদের কাছে রাতারাতি নদীর পাড় বিক্রি করে লাখ লাখ টাকা হাতিয়ে নেন। নদীর পাড় কাটার ব্যাপারে স্থানীয় বাসিন্দা ও সাবেক ইউপি সদস্য আব্দুল হক বলেন, যারা পাড় রক্ষার আন্দোলন করছিলতারাই এখন পাড় বিক্রি করছে। স্থানীয় প্রভাবশালী সিন্ডিকেট এই পাড় বিক্রি করে লাখ লাখ টাকার মালিক বনে গেছেন। এদিকে পাড় কাটার ফলে পর্যটন এলাকা হুমকির মুখে। ২১টি গ্রাম ভাঙন ঝুঁকিতে। আমরা চাই দ্রুতই প্রশাসন এই পাড় কাটা বন্ধ করুক। যাদুকাটা-১ বালুমহালের ইজারাদার নাসির মিয়া বলেন, ইজারা নীতিমালা মেনে আমরা বালু উত্তোলন করছি। তবে একটি মহল আমাদেরকে বিপাকে ফেলতে পাড় কাটছে। পাড় কাটা ঠেকাতে আমাদের স্বেচ্ছাসেবক রয়েছে। তারা আমাদের স্বেচ্ছাসেবকদের উপর হামলা করেছে। পাড় কাটা বন্ধে আমার নদীর তীরে বেড়া দিয়েছি। এক্ষেত্রে প্রশাসনের সহযোগিতা চেয়েছেন তিনি। এ ব্যাপারে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, স্থানীয় কিছু লোক মব সৃষ্টি করে নদীর পাড় কাটার চেষ্টা করছে। পাড় কাটা বন্ধে স্থানীয় বিজিবি, পুলিশ ও নৌ পুলিশকে সহযোগিতা চাওয়া হয়েছে। আমাদের তিনজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সেখানে রয়েছেন। পাড় কাটার সাথে যে বা যারা জড়িত তাদের তথ্য জানা হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
‎সুনামগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে মামলা: নাদের, পলিন, রিপন-দীপঙ্করসহ ৪৮ জন আসামি

‎সুনামগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে মামলা: নাদের, পলিন, রিপন-দীপঙ্করসহ ৪৮ জন আসামি