সুনামগঞ্জ , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি
জনউদ্যোগের সংবাদ সম্মেলন

সদর হাসপাতালে স্বাস্থ্যসেবা নিশ্চিতের দাবি

  • আপলোড সময় : ১৬-১০-২০২৫ ০৮:১৭:৪২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-১০-২০২৫ ০৮:১৭:৪২ পূর্বাহ্ন
সদর হাসপাতালে স্বাস্থ্যসেবা নিশ্চিতের দাবি
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের বিভিন্ন সমস্যা নিয়ে সংবাদ সম্মেলন করেছে জনউদ্যোগ। বুধবার সকালে শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সদস্য জাহাঙ্গীর আলম। লিখিত বক্তব্যে তিনি বলেন, সুনামগঞ্জের প্রায় ২৭ লক্ষ মানুষের একমাত্র চিকিৎসার জায়গা ২৫০ শয্যাবিশিষ্ট সুনামগঞ্জ সদর হাসপাতাল। প্রতিদিন এই হাসপাতালে প্রায় দেড় হাজার মানুষ চিকিৎসা নেয়ার জন্য আসেন। জনবল ঘাটতি, অব্যবস্থাপনা ও অনিয়মের কারণে পর্যাপ্ত স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছেন এই জেলার মানুষ। এই হাসপাতালে ৬৬ জন ডাক্তারের পদ থাকলেও রয়েছেন মাত্র ২৯ জন। যার ফলে জেলাবাসী সুচিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন। প্রায় আড়াই কোটি টাকার ঔষধ সুনামগঞ্জ সদর হাসপাতালের সরকারি গোডাউনে থেকে নষ্ট হয়েছে। পরবর্তীতে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এখন পর্যন্ত তদন্ত কমিটির প্রতিবেদনটি কোন গণমাধ্যম কিংবা প্রকাশ্যে পায়নি। জনগণ এই বিষয়টি জানার অধিকার রাখে। তাই স্বচ্ছতা ও জবাবদিহিতার স্বার্থে বিষয়টি প্রকাশ করতে কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়। এছাড়াও কার্ডিওলজি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ ও বিভাগের কার্যক্রম চালু করা, চিকিৎসক নার্সদের নিরাপত্তা নিশ্চিত করা, দালালের দৌরাত্ম্য বন্ধ করা, সেন্ট্রাল অক্সিজেন চালু করা, জরুরি রোগীদের জন্য সরকারি অ্যাম্বুলেন্সের সংখ্যা বাড়িয়ে পর্যাপ্ত ড্রাইভার নিয়োগ দেয়া, প্রয়োজনীয় তথ্য ও ফি সম্বলিত তথ্য বোর্ড/সিটিজেন চার্টার, ডিজিটাল ডিসপ্লে বোর্ড ও হেল্প ডেস্ক স্থাপন, চিকিৎসক ও নার্সদের রোগীদের সঙ্গে মার্জিত আচরণ, বাথরুম, ফ্লোর এবং ড্রেন নিয়মিত পরিষ্কার করার দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনের সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জনউদ্যোগের আহ্বায়ক রমেন্দ্র কুমার দে মিন্টু। সংগঠনের সদস্য সুখেন্দু সেন, সচিব সাইদুর রহমান আসাদসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার

‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার