সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য

৩১ দফা বাস্তবায়নে জামালগঞ্জে নারীদের উঠান বৈঠক

  • আপলোড সময় : ১৬-১০-২০২৫ ০৮:২০:৪৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-১০-২০২৫ ০৮:২০:৪৮ পূর্বাহ্ন
৩১ দফা বাস্তবায়নে জামালগঞ্জে নারীদের উঠান বৈঠক
স্টাফ রিপোর্টার :: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জামালগঞ্জে নারীদের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলার উত্তর ইউনিয়নের উত্তর কামলাবাজ গ্রামের ধানুয়াখালী মিল মাঠে সুনামগঞ্জ-১ আসনের মনোনয়ন প্রত্যাশী মাহবুবুর রহমানের পক্ষে নারীদের এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় উত্তর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সবর আলীর সভাপতিত্বে ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এমদাদুর রহমান হিরণের সঞ্চালনায় নারীদের পক্ষে স্বাগত বক্তব্য দিয়ে অনুষ্ঠান শুরু করেন মোছা. ময়না আক্তার। এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান আজিজ, সদস্য নূরে আলম ফরায়েজী, আলী আক্কাস মুরাদ, সদর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দীন, ফেনারবাঁক ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ফজলুল হক, জামালগঞ্জ উত্তর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. হানিফ মিয়া, সদস্য লিটন তালুকদার, উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাম্মেল হক স্বপন, যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম, আতিকুর রহমান, বিএনপি নেতা, আবুল হোসন ভূইয়া, সারোয়ার হোসেন, আলী হোসেন, উত্তর ইউনিয়ন যুবদল সভাপতি সোহরাব হোসেন মাসুম, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক মো. ফারুক মিয়া, সদর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জামির হোসেন, উত্তর ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মইনুল ইসলাম মোহন, বিএনপি নেতা সংগ্রাম হোসেন, ডা. মো. আবুল কাশেম ও আবুল মিয়া প্রমুখ। বৈঠকে বক্তারা বলেন, বাংলাদেশন আজ এক কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। দুর্নীতি, দুঃশাসন, বেকারত্ব, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি সবকিছু মিলিয়ে জনগণ আজ দিশেহারা। এই ক্রান্তিলগ্ন থেকে দেশ ও জাতিকে পুনর্গঠনের লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ‎৩১ দফার রূপরেখা দিয়েছেন। এই রূপরেখা বাস্তবায়নে ধানের শীষে ভোট দিতে হবে। আমাদের এই হাওর অঞ্চলে ধানের শীষের পক্ষে গণজোয়ার উঠেছে। তারেক রহমানের নেতৃত্বে হাওরবাসী বিএনপিকে ক্ষমতা দেখতে চায়। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আপনারা দোয়া করবেন। তিনি নতুন বাংলাদেশের আস্থার জায়গা। বেগম খালেদা জিয়াকে দলমত নির্বিশেষে দেশের জনগণ ভালবাসে। মাহবুবুর রহমানের জন্যও আপনারা দোয়া করবেন। তিনি ১ আসনের ধানের শীষ প্রতীকে মনোনয়ন প্রত্যাশী।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন