সুনামগঞ্জ , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ , ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রস্তুতিমূলক সভা বীর মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধা, সুনামগঞ্জে তীব্র ক্ষোভ সুরমা নদীতে টোল আদায় করতে না পেরে বিপাকে ইজারাদার ফুটবল খেলা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে অর্ধশতাধিক আহত তরুণ-তরুণীর বিয়েকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত ২০ হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ নির্মাণকাজে অনিয়মের সত্যতা মিলেছে, বন্ধ ঠিকাদারের বিল শ্রমিক অসন্তোষে বন্ধ ৪৬৯ পোশাক কারখানা প্রতি মাসে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১০ হাজার ইউনিট বিদ্যুৎ ডিলারের লাইসেন্স ব্যবহার করে সরকারি কার্যালয়ে বীজের মজুত ও বিক্রির অভিযোগ জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মওসুমের এক মাস আগেই শুকিয়েছে বীজতলা, বিপাকে হাওরের কৃষক সড়ক নির্মাণে দুর্নীতি আড়াল করতেই এমপি’র বিরুদ্ধে অপপ্রচার, লুটপাটকারীদের বিচারের দাবি জন্মান্ধ স্বামী, এক চোখে দেখেন স্ত্রী, মানুষের সাহায্যে চলে সংসার শঙ্কা মাথায় নিয়ে বোরো আবাদের প্রস্তুতি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা পোশাক কারখানা সচল রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রধানমন্ত্রীর নির্দেশ বাবা-মা-ভাইবোনসহ ছাত্রলীগ নেতার পুরো পরিবার গ্রেফতার, সঙ্গে ৩ বন্ধুও শীতকালীন সবজি চাষে নেই প্রণোদনা, ভালো দাম, প্রকৃতি ভরসা কৃষকের জাতীয় যুব দিবস পালিত ছাতকে আমন ধান কাটা উৎসব

চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ২

  • আপলোড সময় : ১৬-১০-২০২৫ ০৮:২৫:৩৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-১০-২০২৫ ০৮:২৫:৩৬ পূর্বাহ্ন
চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ২
মধ্যনগর প্রতিনিধি :: মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা গ্রাম থেকে চুরি হওয়া একটি মোটর সাইকেল পাশের ধর্মপাশা উপজেলার বড়ইহাটি গ্রামের একটি বসতঘরের বারান্দা থেকে বুধবার দুপুরে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। মধ্যনগর থানার ওসি মনিবুর রহমান রহমান বলেন, উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের বংশীকুন্ডা গ্রামের নাজমুল ইসলামের বসতঘর থেকে গত ২৫ সেপ্টেম্বর তার ব্যবহৃত মোটরসাইকেলটি চুরি হয়। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে উপজেলার বংশীকুন্ডা গ্রামের রফিকুল ইসলাম (২২) ও আহসান হাবিব (২৫)কে মঙ্গলবার রাতে উপজেলার বংশীকুন্ডা বাজার থেকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। পরে পুলিশের জিজ্ঞাসাবাদে তারা দুইজন মোটরসাইকেলটি চুরির কথা স্বীকার করে এবং সেই মোটরসাইকেলটি তারা বিক্রি করে দিয়েছে বলে জানায়। তাদের দেওয়া কথা অনুয়ায়ী, চুরি হওয়া মোটরসাইকেলটি পাশের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বড়ইহাটি গ্রামের একটি বসতঘরের বারান্দা থেকে থেকে বুধবার বেলা ১২টার দিকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার রাতেই থানায় মামলা হয়েছে। এই মামলায় গ্রেফতার দেখিয়ে বুধবার দুপুরে তাদেরকে ধর্মপাশা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ

হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ