সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ

৫ দফা দাবিতে জামায়াতের মানববন্ধন

  • আপলোড সময় : ১৬-১০-২০২৫ ০৮:২৬:৩১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-১০-২০২৫ ০৮:২৬:৩১ পূর্বাহ্ন
৫ দফা দাবিতে জামায়াতের মানববন্ধন
স্টাফ রিপোর্টার :: ৫ দফা দাবিতে মানববন্ধন করেছে সুনামগঞ্জ জেলা জামায়াত। বুধবার বিকেলে শহরের আলফাত স্কয়ারে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের নায়েবে আমীর মো. মোমতাজুল হাসান আবেদ। মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা জামায়াতের নায়েবে আমীর এবং সুনামগঞ্জ-৪ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ শামসুদ্দিন। জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট নুরুল আলমের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সুনামগঞ্জ সদর উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মোহাম্মদ আলী, পৌর জামায়াতের নায়েবে আমীর আজিজুল হক মাসুক, পৌর জামায়াতের আমীর আব্দুস সাত্তার মোহাম্মদ মামুন প্রমুখ। বাংলাদেশ, জামায়াতে ইসলামী ঘোষিত ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে সারা দেশব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হচ্ছে জানিয়ে বক্তারা বলেন, জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন হতে হবে। আগামী জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতি চালু করতে হবে। তারা বলেন, অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ

ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ