সুনামগঞ্জ , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি

সুনামগঞ্জে দৈনিক কালবেলা’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • আপলোড সময় : ১৭-১০-২০২৫ ০৮:৩৫:৫৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-১০-২০২৫ ০৮:৩৫:৫৪ পূর্বাহ্ন
সুনামগঞ্জে দৈনিক কালবেলা’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
স্টাফ রিপোর্টার :: “সত্য, সাহস, সুন্দর” - এই স্লোগানকে ধারণ করে সুনামগঞ্জে উদযাপিত হয়েছে দৈনিক কালবেলা’র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী। বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও কেক কাটার অনুষ্ঠান। এতে সভাপতিত্ব করেন দৈনিক কালবেলার সুনামগঞ্জ জেলা প্রতিনিধি একে কুদরত পাশা এবং সঞ্চালনায় ছিলেন বৈশাখি টেলিভিশনের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি কর্ণ বাবু দাস। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পাল। বিশেষ অতিথি ছিলেন পিস ফ্যাসিলিটেটর নেটওয়ার্ক সুনামগঞ্জ জেলার সমন্বয়কারী নূরুল হক আফিন্দী। শুভেচ্ছা বক্তব্য রাখেন দৈনিক কালবেলার তাহিরপুর উপজেলা প্রতিনিধি শওকত হাসান। এছাড়াও আলোচনায় অংশ নেন সুনামগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি লতিফুর রহমান রাজু, দৈনিক সুনামগঞ্জের খবর স¤পাদক পঙ্কজ কান্তি দে, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক খলিল রহমান, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ স¤পাদক জসিম উদ্দিন, কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের জেলা সভাপতি শাহীনা চৌধুরী রুবি, সাইফুল আলম সদরুল, অ্যাড. মাহবুবুল হাসান শাহীন, হাসান চৌধুরী, সালেহিন চৌধুরী শুভ, ফজলুল করিম সাঈদ, সিরাজুল ইসলাম পলাশ, রাসেল, মাওলানা ফয়জুন নূর ফয়েজ, রিনা বেগম, প্রতিমা রানী, রোশনা আক্তার তৃষ্ণা, বাবুল মিয়া, আনোয়ারুল হক, শহীদ নূর আহমদ, তানভির আহমেদ, ফৌজিয়া রহমান ঊষা, মুন্নি আক্তার, দৈনিক কালবেলা ধর্মপাশা উপজেলা প্রতিনিধি মো. মনোয়ার হোসেন, জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি গোবিন্দ দেব, দিরাই উপজেলা প্রতিনিধি হিল্লোল পুরকায়স্থ ও শান্তিগঞ্জ উপজেলা প্রতিনিধি নোহান আরফিন নেওয়াজ। আলোচনা শেষে অতিথিরা কেক কেটে দৈনিক কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন। বক্তারা দৈনিক কালবেলার বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও সাহসী সাংবাদিকতার ভূয়সী প্রশংসা করেন এবং আগামীতেও এর ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার

‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার