সুনামগঞ্জ , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি

যাদুকাটা নদী এলাকায় পুলিশ ক্যাম্প স্থাপনের দাবি

  • আপলোড সময় : ১৭-১০-২০২৫ ০৮:৩৯:১৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-১০-২০২৫ ০৮:৩৯:১৯ পূর্বাহ্ন
যাদুকাটা নদী এলাকায় পুলিশ ক্যাম্প স্থাপনের দাবি
স্টাফ রিপোর্টার :: যাদুকাটা নদীতে পাড় কেটে অবৈধভাবে বালু উত্তোলন ও পুলিশের অস্থায়ী ক্যা¤প স্থাপনের বিষয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহ¯পতিবার দুপুরে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকার একটি হোটেলে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন যাদুকাটা নদীর ইজারাদার কর্তৃপক্ষ। লিখিত বক্তব্যে ইজারাদার নাসির মিয়া বলেন, ২০২৫ সালের ২০ ফেব্রুয়ারি জেলা প্রশাসকের কার্যালয় থেকে টেন্ডারে অংশ নিয়ে তারা যাদুকাটা-১ ও যাদুকাটা-২ বালু মহালের ইজারা পান। পরে আদালতের রায় অনুসারে পাঁচ মাস পর পুনরায় ইজারা কার্যকর হয়। এ বছর তারা প্রায় ১০৭ কোটি টাকা রাজস্ব প্রদান করেছেন। তিনি অভিযোগ করেন, ইজারা পাওয়ার পর প্রতিপক্ষ তাদের ওপর হামলা ও মিথ্যা মামলা করে হয়রানি করছে। প্রতিপক্ষ মহল যাদুকাটা নদীর লাউড় অংশে পাড় কেটে অবৈধভাবে বালু উত্তোলন করছে। এ অবস্থায় নদীপাড় রক্ষায় জেলা প্রশাসক ও উপজেলা প্রশাসনের সহায়তায় অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপনের দাবি জানাই। নাসির মিয়া জানান, অবৈধ বালু উত্তোলন রোধে তারা চার থেকে পাঁচশ স্বেচ্ছাসেবক নিয়োগ করে নদীর পাড়ে বাঁশের বেড়া দিয়েছেন। তিনি বলেন, আমরা বৈধভাবে বালু উত্তোলন করতে চাই এবং অবৈধ কর্মকান্ডে জড়িতদের আইনগতভাবে মোকাবিলা করবো। তিনি নদীপাড় রক্ষায় প্রশাসন ও স্থানীয় সচেতন মহলের সহযোগিতা কামনা করেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার

‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার