সুনামগঞ্জ , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ , ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪ জামালগঞ্জে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ অধ্যাপক ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস সরলতার ভুবনে সজ্জন মানুষ সার পাচারে জড়িত ডিলাররা ধরা-ছোঁয়ার বাইরে নিষিদ্ধ জালে বিপন্ন দেশি মাছ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা
দূর্ব্বাকান্দা গ্রাম পরিদর্শন

জেলা প্রশাসককে পেয়ে গ্রামবাসী উচ্ছ্বসিত

  • আপলোড সময় : ১৮-১০-২০২৫ ১২:০৮:৪৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-১০-২০২৫ ১২:০৮:৪৭ পূর্বাহ্ন
জেলা প্রশাসককে পেয়ে গ্রামবাসী উচ্ছ্বসিত
স্টাফ রিপোর্টার :: শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের শান্ত গ্রাম দূর্ব্বাকান্দা, যে গ্রামে স্বাধীনতার পর এই প্রথম পদার্পণ করলেন কোনো জেলা প্রশাসক। শুক্রবার সকালটি তাই ছিল গ্রামবাসীর জন্য অন্যসব দিনের চেয়ে অনেক আলাদা। সকাল থেকেই গ্রামের মানুষদের চোখে-মুখে ছিল উচ্ছ্বাস। জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া গ্রামে পৌঁছলে তাঁকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন গ্রামবাসী। গ্রামের অনেকে বলেন, স্বাধীনতার পর এই প্রথম জেলা প্রশাসক আমাদের গ্রামে এসেছেন - এ এক ঐতিহাসিক দিন। জেলা প্রশাসক গ্রামটি ঘুরে দেখেন। এরপর স্থানীয় মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এক মতবিনিময় সভা। জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং তাদের সমস্যার কথা শোনেন। তখন জেলা প্রশাসক গ্রামের কবরস্থান, গ্রামীণ রাস্তা, গাইডওয়াল, মাদ্রাসা ও মসজিদসহ সার্বিক উন্নয়নের আশ্বাস দেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. বুরহান উদ্দিন, বিএনপি নেতা মো. জিয়াউর রহমান জিয়া, মো. দারগা আলী, মো. বেলায়েত হোসেন, মো. মুর্তুজ আলী, আলী আকবর, মো. আদম আলী, মাওলানা বশির আহমদ, মেম্বার সাইদুল ইসলাম, মো. আব্দুল বারিক, ননি দেবনাথ, মাওলানা ওয়াকিব মিয়া, মো. নুর আলম, মো. আব্দুর নুর, মো. জসিম উদ্দিন, সাবেক মেম্বার অলেক মিয়া প্রমুখ। পরে জেলা প্রশাসক ড. ইলিয়াস মিয়া পাশের মৌখলা ও শ্যামনগর গ্রাম এবং পাথারিয়া বাজার পরিদর্শন করেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু

জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু