সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ

খাসিয়ামারা নদীর রাবার ড্যাম রক্ষায় এখনই কঠোর ব্যবস্থা প্রয়োজন

  • আপলোড সময় : ১৮-১০-২০২৫ ১২:১৭:৪৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-১০-২০২৫ ১২:১৭:৪৩ পূর্বাহ্ন
খাসিয়ামারা নদীর রাবার ড্যাম রক্ষায় এখনই কঠোর ব্যবস্থা প্রয়োজন
দোয়ারাবাজার উপজেলার খাসিয়ামারা নদীতে রাবার ড্যাম কৃষকদের জীবনরেখা। এই ড্যামের পানিই সেচের মাধ্যমে শত শত একর জমিতে ফসল ফলায়, জীবিকা দেয় হাজারো পরিবারকে। অথচ আজ সেই রাবার ড্যামটি বেপরোয়া বালুখেকো সিন্ডিকেটের অবাধ বালু উত্তোলন ও নৌকা চলাচলের কারণে ভয়াবহ ঝুঁকির মুখে। স্থানীয় কৃষকদের উদ্বেগ এখন আতঙ্কে রূপ নিয়েছে- রাবারের গায়ে যদি সামান্য ছিদ্রও হয়, তবে এক মৌসুমেই বিপর্যস্ত হয়ে পড়বে পুরো কৃষি ব্যবস্থা। এই বিষয়ে গতকাল দৈনিক সুনামকণ্ঠে প্রতিবেদন প্রকাশ হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ড্যামের পাশে ও গোড়ার অংশে স্থাপন করা হয়েছে ড্রেজারের পাইপ, যা নদীর তলদেশ থেকে বালু টেনে তুলছে। বালু বোঝাই স্টিলবডি ও বারকি নৌকা প্রতিদিন রাবার ড্যামের উপর দিয়ে যাতায়াত করছে। এই অনিয়মের পেছনে চলছে অর্থের বাণিজ্য - প্রতিটি নৌকা থেকে ১০ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত আদায় করছে প্রভাবশালী মহল। প্রশাসনের নীরবতা ও স্থানীয় রাজনৈতিক প্রভাবের কারণে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছে না। এমনকি সম্প্রতি প্রতিবাদ করতে গিয়ে সংঘর্ষে আহত হয়েছেন স্থানীয়রা। স্থানীয়রা জানিয়েছেন, রাবার ড্যামের উপর দিয়ে ভারী নৌকা চলাচল রাবারের আয়ুষ্কাল কমিয়ে দিচ্ছে, ড্যামের আশপাশে ড্রেজার চালানো সরাসরি প্রকৌশলগত ঝুঁকি তৈরি করছে। একটি সামান্য ছিদ্রই পুরো সেচব্যবস্থাকে অচল করে দিতে পারে, যা কৃষক সমাজের জন্য হবে এক ভয়াবহ দুর্যোগ। অভিযোগ এসেছে, বৈধ ইজারার সীমার বাইরে গিয়ে সিন্ডিকেট বালু তুলছে। ইজারার মেয়াদ, শর্ত ও সীমারেখা স্পষ্ট থাকা সত্ত্বেও এই অবাধ বালু উত্তোলন কেবল প্রাকৃতিক স¤পদের লুটপাট নয়, এটি রাষ্ট্রীয় অবকাঠামো ধ্বংসের শামিল। এই পরিস্থিতিতে শুধু তদন্ত কমিটি গঠন করলেই চলবে না; প্রয়োজন মাঠপর্যায়ে দ্রুত অভিযান, ড্রেজার জব্দ, বালু পরিবহন বন্ধ ও দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা। রাবার ড্যাম রক্ষা করা মানে কেবল একটি প্রকল্প নয়, এটি কৃষকের জীবন, খাদ্যনিরাপত্তা ও জাতীয় স¤পদ রক্ষা করা। প্রশাসনের দায়িত্ব এখন কঠোর পদক্ষেপ নেওয়া, রাজনৈতিক ছত্রচ্ছায়ায় থাকা বালুখেকোদের দমন করা এবং ইজারা ব্যবস্থায় স্বচ্ছতা ফিরিয়ে আনা। সুনামগঞ্জের হাওরাঞ্চল আজ প্রকৃত অর্থে বালু সিন্ডিকেটের কবলে। নদী ও কৃষি - দুটোই বিপন্ন। তাই এখনই সময়, কথার নয়, কার্যকর উদ্যোগের। রাবার ড্যাম রক্ষা করতে না পারলে আগামী অগ্রহায়ণেই মাঠে দেখা দেবে বন্ধ্যা বাস্তবতা, যেখানে থাকবে না ধান, থাকবে শুধু হতাশ কৃষকের চোখের জল।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ

ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ