সুনামগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন ‎প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি' দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক ‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু

এনসিপিকে শাপলা প্রতীক দেওয়া সম্ভব না : নির্বাচন কমিশনার

  • আপলোড সময় : ১৮-১০-২০২৫ ১২:২১:৩১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-১০-২০২৫ ১২:২১:৩১ পূর্বাহ্ন
এনসিপিকে শাপলা প্রতীক দেওয়া সম্ভব না : নির্বাচন কমিশনার
তাহিরপুর প্রতিনিধি :: নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, প্রতীক হিসেবে শাপলা আমাদের বিধিমালায় নেই। তাই এনসিপিকে শাপলা প্রতীক দেওয়া সম্ভব হচ্ছে না। এনসিপি নির্বাচনে না আসার বিষয়ে কোনো কথা বলতে চাই না কারণ এটা রাজনৈতিক বিষয়। এছাড়া এবার ইভিএমএ নির্বাচন হবে না। শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের জনতা উচ্চ বিদ্যালয় পরির্দশন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার আরও বলেন, নারী-পুরুষ প্রতিবন্ধীসহ সব ভোটাদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তৃণমূল পর্যায়ে একটা ভোটকেন্দ্রে কি রকম সমস্যা থাকতে পারে তা দেখতে এসেছি। একটা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নিবার্চনের জন্য প্রতিটি কেন্দ্রে যাতে শান্তি-শৃঙ্খলা বজায় থাকে কি না, আর অবকাঠামোগত সমস্যা আছে কি-না তা দেখতে এসেছি। নির্বাচন কমিশনার বলেন, দুর্গম এলাকায় সুষ্ঠুভাবে নির্বাচনের জন্য যোগাযোগ, যানবাহন, প্রিসাইডিং অফিসারদের সহযোগিতার ব্যবস্থা করবো। প্রধান উপদেষ্টার দপ্তর থেকে বলা হয়েছে, রমজানের আগে ফেব্রুয়ারির প্রথমভাগে নির্বাচন হবে। তখন থেকেই কর্মপরিকল্পনা করেছি, প্রয়োজনীয় সবধরণের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তারই অংশ হিসেবে আজ ভোটকেন্দ্র পরির্দশন করতে আসা। এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনারের একান্ত সচিব মোহাম্মদ কামরুজ্জামান, সিলেট বিভাগের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলা উদ্দিন, সুনামগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা শুকুর মাহমুদ মিয়া, তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান মানিক, উপজেলা নির্বাচন কর্মকর্তা অমিত কুমার দাস প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প

দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প