সুনামগঞ্জ , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ , ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে : রিজভী লাইসেন্সের দাবিতে অটোরিকশা মালিক-শ্রমিকদের বিক্ষোভ শান্তিগঞ্জে দিনমজুরের বসতভিটার বারান্দা ভেঙে জোরপূর্বক রাস্তা তৈরি পৌর জামায়াতের উদ্যোগে সীরাতুন্নবী (সা.) মাহফিল দিরাইয়ে মৎস্যজীবীদের সংবাদ সম্মেলন জলমহালে মাছ লুটের অভিযোগ রাতের আঁধারে ফসলি জমির মাটি চুরি এল নিনো’র প্রভাব : আসন্ন মৌসুমে বোরো উৎপাদন হ্রাসের শঙ্কা জামালগঞ্জ প্রেসক্লাব থেকে সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ বহিষ্কার তাহিরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা 'সাক্ষরতায় সমৃদ্ধি' সুনামগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় বেতন জটে বিপাকে শিক্ষক-কর্মচারীরা ১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি আগস্টে সড়কে মৃত্যু ৪৮১, প্রতিদিন ১৫ জনের বেশি কোটি টাকা রাজস্ব দিয়েও মাছ ধরতে পারছেন না মৎস্যজীবীরা যানজট ঠেকাতে সুনামগঞ্জে পৌরসভার বড় অভিযান জামালগঞ্জে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ হাওর সুরক্ষায় জেলা প্রশাসনের কিউআর কোডের নতুন উদ্যোগ বৃক্ষরোপণে অনিয়মের অভিযোগ, দায়সারা কর্মসূচিতে সরকারের টাকা গচ্চা বৃক্ষমেলায় সবুজের সমারোহ বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন

বিভেদ ভুলে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে হবে : পাবেল চৌধুরী

  • আপলোড সময় : ১৮-১০-২০২৫ ০৭:৪৯:২৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-১০-২০২৫ ০৭:৪৯:২৭ পূর্বাহ্ন
বিভেদ ভুলে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে হবে : পাবেল চৌধুরী
দিরাই প্রতিনিধি :: সুনামগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল বলেছেন, আমি ছাত্রজীবন থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দিরাই উপজেলার সভাপতি নির্বাচিত হয়ে রাজনীতি শুরু করি। পর্যায়ক্রমে অনেক চড়াই উৎরাই পেরিয়ে জেলা বিএনপির উপদেষ্টাসহ দলটির বিভিন্ন পদে আসীন হয়ে আজ পর্যন্ত এসেছি। বিগত জাতীয় সংসদ নির্বাচনে দল আমাকে প্রাথমিকভাবে মনোনয়ন দেন। দলের সুসময়ে, দুঃসময়ে নেতাকর্মীদের পাশে থাকার চেষ্টা করেছি। গত ১৭টি বছর ফ্যাসিস্ট আওয়ামী সরকারের মামলা হামলা ও নির্যাতনের দুঃসময়ে নেতাকর্মীদের পাশে থেকে একজন আইনজীবী হিসেবে আইনি সহায়তাসহ নিজ অবস্থান থেকে সার্বিক সহযোগিতা করেছি। ফ্যাসিস্টদের রক্ত চক্ষু উপক্ষো করে কেন্দ্রীর প্রতিটি কর্মসূচি নিষ্ঠার সাথে পালন করেছি। আমি শতভাগ আশাবাদী প্রিয়দলের নীতি নির্ধারকগণ আমার কাজের মূল্যায়ন করবেন। তিনি দুঃখ করে বলেন, দিরাই-শাল্লাবাসী অনেক নেতার জন্ম দিলে ও স্বাধীনতার ৫৪ বছরে প্রিয় দিরাই-শাল্লাবাসী কাক্সিক্ষত উন্নয়ন পায়নি। আমাদের এলাকা আজও উন্নয়নের ছোঁয়া পায়নি। তারুণ্যের অহংকার দেশ নায়ক তারেক রহমান ও বিএনপির চেয়ারপার্সন গণতন্ত্রের জননী বেগম খালেদা জিয়ার নেতৃত্ব ৫ আগস্ট আমরা দেশকে ফ্যাসিস্ট মুক্ত করতে পেরেছি। সারা দেশের মানুষ আজ বিএনপির দিকে চেয়ে আছে। আমরা শহীদ জিয়ার স্বপ্ন ও দেশ নায়ক তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে কাজ করে যাবো। তারেক রহমান বলেছেন যে এলাকা অবহেলিত রয়েছে, যদি বিএনপি ক্ষমতায় আসে সে এলাকা বাছাই করে অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়ন করবেন। তাই এলাকার উন্নয়নের স্বার্থে সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে হবে। শুক্রবার বিকেলে উপজেলার রফিনগর ইউনিয়নের বাংলা বাজারের ইউনিয়ন বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রফিনগর ইউনিয়ন বিএনপির সভাপতি জাহেদ মিয়ার সভাপতিত্বে ও যুবদল নেতা জুনেদ মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল কাইয়ূম, দিরাই পৌর বিএনপির আহবায়ক মিজানুর রহমান, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সোয়েব হাসান, দিরাই উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক সামছুল ইসলাম সরদার খেজুর, পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য বাবুল সরদার, মঞ্জু মিয়া, উপজেলা যুবদলের সদস্য সচিব লিপন হাসান চৌধুরী, পৌর যুবদলের আহ্বায়ক মহি উদ্দিন মিলাদ, জেলা তরুণ দলের আহ্বায়ক আবুল ফজল আকাশ, উপজেলা তরুণ দলের সাবেক সভাপতি রেজাউল করিম চৌধুরী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবু হাসান চৌধুরী সাজুসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে : রিজভী

গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে : রিজভী