সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ

দোয়ারাবাজারে স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলমের গণসংযোগ

  • আপলোড সময় : ১৮-১০-২০২৫ ০৭:৫২:২৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-১০-২০২৫ ০৭:৫২:২৮ পূর্বাহ্ন
দোয়ারাবাজারে স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলমের গণসংযোগ
দোয়ারাবাজার প্রতিনিধি :: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ছাতক-দোয়ারাবাজার আসনে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব জাহাঙ্গীর আলম দোয়ারাবাজার উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ করেছেন। শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে তিনি উপজেলার সুরমা ইউনিয়নের মহব্বতপুর, টিলাগাঁও এবং লক্ষ্মীপুর ইউনিয়নের চকবাজার, লিয়াকতগঞ্জ-বাংলাবাজারসহ বিভিন্ন গ্রাম ও বাজারে ঘুরে ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন। গণসংযোগকালে জাহাঙ্গীর আলম বলেন, আঞ্চলিকতার টানে উত্তর সুরমার মানুষ আমাকে ভালোবাসে। স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমি জনগণের ভোটে বিজয়ী হবো বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি তিনি আরও বলেন, আমি নির্বাচিত হলে বেকারত্ব দূর করতে দেশ-বিদেশে কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নিব। আত্মপ্রত্যয়ী যুবকদের দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণের মাধ্যমে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে। পাশাপাশি ছাতক ও দোয়ারাবাজার উপজেলার নাজুক যোগাযোগব্যবস্থা দ্রুত উন্নয়নের পদক্ষেপ নিব। এ সময় তিনি শিক্ষা, চিকিৎসা ও বাসস্থানের মতো মানুষের মৌলিক চাহিদা পূরণে অগ্রাধিকার দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। গণসংযোগ কর্মসূচিতে স্থানীয় নেতৃবৃন্দ, কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ

ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ