সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ
সভাপতি আবু সঈদ, সম্পাদক নজরুল ইসলাম

শান্তিগঞ্জে হাওর বাঁচাও আন্দোলনের সম্মেলন সম্পন্ন

  • আপলোড সময় : ১৯-১০-২০২৫ ০৮:২২:৩৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-১০-২০২৫ ০৮:২২:৩৬ পূর্বাহ্ন
শান্তিগঞ্জে হাওর বাঁচাও আন্দোলনের সম্মেলন সম্পন্ন
শান্তিগঞ্জ প্রতিনিধি :: “কৃষক বাঁচলে দেশ বাঁচবে” এই স্লোগানকে সামনে রেখে শান্তিগঞ্জ উপজেলায় অনুষ্ঠিত হয়েছে ‘হাওর বাঁচাও আন্দোলন’ শান্তিগঞ্জ উপজেলা কমিটির ত্রি-বার্ষিক সম্মেলন। শনিবার (১৮ অক্টোবর) সকাল ১১টায় উপজেলার শান্তিগঞ্জ বাজার দলিল লেখক সেডে সম্মেলন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হাওর বাঁচাও আন্দোলন শান্তিগঞ্জ উপজেলা কমিটির সভাপতি, সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র আহবায়ক হাজী মো. জালাল উদ্দিনের সভাপতিত্বে এবং উপজেলা কমিটির সহ সভাপতি, পদ্মা’র নির্বাহী পরিচালক মো. সাজ্জাদুর রহমান ও সাধারণ সম্পাদক মো. আবু সঈদ-এর যৌথ সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাধারণ স¤পাদক বিজন সেন রায়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি ইয়াকুব বখত বাহলুল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, অর্থ সম্পাদক মো. জিয়া উদ্দিন, শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক মো. ইলিয়াস মিয়া, পশ্চিম পাগলা ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক আওলাদ হোসেন, উপজেলা জমিয়তের নির্বাহী সভাপতি মাওলানা খলিলুর রহমান, বেসরকারী সংস্থা আরডিএস-এর নির্বাহী পরিচালক মো. নাজিম উদ্দিন, সদস্য রাজন চন্দ্র দেব। আলোচনার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন হাওর বাঁচাও আন্দোলন জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মো. নজরুল ইসলাম। উন্মুক্ত আলোচনায় আরো বক্তব্য রাখেন মো. সিতু মিয়া, আজমল হোসাইন, শাহিন মিয়া, ইলিয়াছ আহমদ, মো. তাজুদ আলী, ফখরুল ইসলাম। আলোচনা সভায় বক্তারা বলেন, হাওরের প্রাণপ্রবাহ রক্ষায় অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে। বাঁধ নির্মাণে দুর্নীতি-অব্যবস্থাপনা বন্ধ করে টেকসই পরিকল্পনা গ্রহণে কার্যকরী পদক্ষেপ নিতে হবে। হাওরের মৎস্য স¤পদ রক্ষায় কঠোরভাবে ইজারা আইন প্রয়োগ করে অভিযান পরিচালনার জোর দাবি জানান বক্তারা। আলোচনা সভা শেষে দ্বিতীয় অধিবেশনে সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি ইয়াকুব বখত বাহলুল-এর সভাপতিত্বে সর্বসম্মতিক্রমে মো. আবু সঈদকে সভাপতি ও মো. নজরুল ইসলামকে সাধারণ স¤পাদক নির্বাচিত করে ২১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যান্য নির্বাচিত সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি আওলাদ হোসেন, সহ-সভাপতি মাওলানা খলিলুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মো. সিতু মিয়া ও সাংগঠনিক সম্পাদক আজমল হোসেন। আগামী সাত দিনের মধ্যে ২১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। এসময় আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা আব্দুস শহিদ, ইউপি সদস্য আতিকুর রহমান, নাজমুল হক, সারোয়ার হোসেন লাহিম, মোহাম্মদ আলী চৌধুরী, মোস্তাকিম মিয়া, মোছা. রিভা আক্তার, জহিরুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও কৃষক সংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ

ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ