সুনামগঞ্জ , মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬ , ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মওসুমের এক মাস আগেই শুকিয়েছে বীজতলা, বিপাকে হাওরের কৃষক সড়ক নির্মাণে দুর্নীতি আড়াল করতেই এমপি’র বিরুদ্ধে অপপ্রচার, লুটপাটকারীদের বিচারের দাবি জন্মান্ধ স্বামী, এক চোখে দেখেন স্ত্রী, মানুষের সাহায্যে চলে সংসার শঙ্কা মাথায় নিয়ে বোরো আবাদের প্রস্তুতি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা পোশাক কারখানা সচল রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রধানমন্ত্রীর নির্দেশ বাবা-মা-ভাইবোনসহ ছাত্রলীগ নেতার পুরো পরিবার গ্রেফতার, সঙ্গে ৩ বন্ধুও শীতকালীন সবজি চাষে নেই প্রণোদনা, ভালো দাম, প্রকৃতি ভরসা কৃষকের জাতীয় যুব দিবস পালিত ছাতকে আমন ধান কাটা উৎসব তাহিরপুরে নামমাত্র শিশু পার্ক, দুই বছরেও চালু হয়নি কার্যক্রম জমকালো আয়োজনে পর্দা উঠল গাগলী সুপার লীগ সিজন-৪ এর এইচএসসিতে সুনামগঞ্জের দুই কলেজে পাস করেনি কেউ শাল্লায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ১ তাহিরপুরে সাড়ে ৩ কোটি টাকার পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগে মানববন্ধন এইচএসসিতে ফল বিপর্যয়, অর্ধেকই ফেল, জিপিএ-৫ পেয়েছেন ৪৬ জন এমপি নূরুলের বিরুদ্ধে ষড়যন্ত্র, প্রতিবাদে সোচ্চার বিএনপি নেতাকর্মীরা ফ্যামিলি কার্ডে টাকা দাবি বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ, মাঠে তথ্য সংগ্রহকারী কর্মী স্ত্রী আটকের পর অসুস্থ ছাত্রলীগ নেতা, পরিবারের দাবি নির্যাতন, পুলিশের অস্বীকার ঐতিহাসিক বাঁশতলায় নান্দনিক স্থাপনার নামকরণ নিয়ে ক্ষোভ
হাজারো নেতাকর্মী নিয়ে ৩১ দফার প্রচারণা

বিএনপি ক্ষমতায় গেলে হাওরাঞ্চল আর পিছিয়ে থাকবে না : আনিসুল হক

  • আপলোড সময় : ১৯-১০-২০২৫ ০৮:৩৩:১১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-১০-২০২৫ ০৮:৩৩:১১ পূর্বাহ্ন
বিএনপি ক্ষমতায় গেলে হাওরাঞ্চল আর পিছিয়ে থাকবে না : আনিসুল হক
স্টাফ রিপোর্টার :: বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ স¤পাদক ও সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আনিসুল হক বলেছেন, তারেক রহমান দীর্ঘ ১৭ বছর নির্যাতিত ছিলেন। তবুও তিনি মানুষের অধিকার নিয়ে ভাবতেন। রাষ্ট্র নিয়ে ভাবতেন। সেই চিন্তা-ভাবনা থেকেই তিনি রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছেন। ৩১ দফা শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি সকল শ্রেণী পেশার মানুষের কথা বলে। এই ৩১ দফা উন্নয়ন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং দেশের সার্বিক অগ্রগতির একটি দিকনির্দেশনা। তিনি তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচি’কে জাতির ভাগ্য পরিবর্তনের দফা হিসেবে আখ্যায়িত করে দলের নেতাকর্মীদের এই ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দিতে কাজ করার জন্য নির্দেশনা প্রদান করেন। আনিসুল হক আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন জেলে ছিলেন, আমরা তখন আন্দোলন গড়ে তুলি। ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতারা সেদিন আমাকে মাঠে বক্তব্য দিতে দেয়নি, আমার বাক স্বাধীনতা হরণ করা হয়। তবুও আমরা মাঠ থেকে সরে যাইনি। বিগত সময়ে তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করেছি। আগামী দিনের প্রধানমন্ত্রী তারেক রহমান শিগগির বীরের বেশে দেশে ফিরে আসবেন। তিনি বাংলাদেশে এসে আপনাদেরকে সাথে নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করবেন। শনিবার (১৮ অক্টোবর) দুপুরে তাহিরপুর উপজেলা বিএনপির আয়োজনে উপজেলা স্টেডিয়াম মাঠে তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে লিফলেট বিতরণ শেষে এক জনসভায় তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন তাহিরপুর উপজেলা বিএনপির আহবায়ক বাদল মিয়া। সুনামগঞ্জ-১ আসনে মনোনয়ন প্রত্যাশী এই নেতা বলেন, আগামীকাল ঢাকায় সিলেট বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার। আপনারা দোয়া করবেন। জনগণ চাইলে তারেক রহমান ধানের শীষের প্রতীক আমার হাতে তুলে দেবেন। আমি ধানের শীষের মনোনয়ন পেলে আপনাদের ভালবাসায় বিজয় নিশ্চিত করবো ইনশাআল্লাহ। নির্বাচিত হলে হাওরের কৃষকদের উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, আপনাদের ভোটে পার্লামেন্টে গেলে হাওরের কৃষকের উন্নয়নে কাজ করব। হাওরাঞ্চলের মানুষ শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থায় পিছিয়ে। আমরা হাওরবাসী পিছিয়ে থাকতে চাইনা, আমরা উন্নয়ন চাই। বিএনপি ক্ষমতায় গেলে হাওরাঞ্চল আর পিছিয়ে থাকবে না। তিনি আরও বলেন, এই এলাকার মানুষ কয়লা, বালু ব্যবসার সাথে জড়িত। ব্যবসায়ীদের স্বার্থের কথা চিন্তা করে শ্রমিকদের ভাগ্য বদলানোর চেষ্টা করবেন। সবার সমান অধিকার নিশ্চিত করবেন। আনিসুল হক বলেন, শহীদ জিয়া খাল খনন কর্মসূচির মাধ্যমে নাব্যতা সংকট দূর করেছিলেন। আমি পার্লামেন্টে গেলে খাল, নদী খনন করে নাব্যতা সংকট দূর করব। গত ১৭ বছর দেশে গুম, খুন হয়েছে। গুম হওয়া ইলিয়াস আলীসহ গুম হওয়া সকল নেতাকর্মীকে ফেরত চাই। যারা এখনও আহত তাদের চিকিৎসা চাই। তিনি বালু ও কয়লা ব্যবসায়ীদের স্বার্থে বৈষম্য দূর করে শ্রমিকদের স্বার্থে কাজ করা এবং টোল ট্যাক্স সহনীয় পর্যায়ে এনে ব্যবসা সহজীকরণেরও প্রতিশ্রুতি দেন। সভায় অতিথির বক্তব্য রাখেন ধর্মপাশা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জুলফিকার আলী, এসএম রহমত আলী এবং মধ্যনগর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোশাহিদ তালুকদার প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মওসুমের এক মাস আগেই শুকিয়েছে বীজতলা, বিপাকে হাওরের কৃষক

জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মওসুমের এক মাস আগেই শুকিয়েছে বীজতলা, বিপাকে হাওরের কৃষক