সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ , ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রস্তুতিমূলক সভা বীর মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধা, সুনামগঞ্জে তীব্র ক্ষোভ সুরমা নদীতে টোল আদায় করতে না পেরে বিপাকে ইজারাদার ফুটবল খেলা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে অর্ধশতাধিক আহত তরুণ-তরুণীর বিয়েকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত ২০ হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ নির্মাণকাজে অনিয়মের সত্যতা মিলেছে, বন্ধ ঠিকাদারের বিল শ্রমিক অসন্তোষে বন্ধ ৪৬৯ পোশাক কারখানা প্রতি মাসে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১০ হাজার ইউনিট বিদ্যুৎ ডিলারের লাইসেন্স ব্যবহার করে সরকারি কার্যালয়ে বীজের মজুত ও বিক্রির অভিযোগ জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মওসুমের এক মাস আগেই শুকিয়েছে বীজতলা, বিপাকে হাওরের কৃষক সড়ক নির্মাণে দুর্নীতি আড়াল করতেই এমপি’র বিরুদ্ধে অপপ্রচার, লুটপাটকারীদের বিচারের দাবি জন্মান্ধ স্বামী, এক চোখে দেখেন স্ত্রী, মানুষের সাহায্যে চলে সংসার শঙ্কা মাথায় নিয়ে বোরো আবাদের প্রস্তুতি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা পোশাক কারখানা সচল রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রধানমন্ত্রীর নির্দেশ বাবা-মা-ভাইবোনসহ ছাত্রলীগ নেতার পুরো পরিবার গ্রেফতার, সঙ্গে ৩ বন্ধুও শীতকালীন সবজি চাষে নেই প্রণোদনা, ভালো দাম, প্রকৃতি ভরসা কৃষকের জাতীয় যুব দিবস পালিত ছাতকে আমন ধান কাটা উৎসব

কুরবাননগরে খেলাফত মজলিসের কর্মী সমাবেশ

  • আপলোড সময় : ১৯-১০-২০২৫ ০৮:৩৬:৩৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-১০-২০২৫ ০৮:৩৬:৩৯ পূর্বাহ্ন
কুরবাননগরে খেলাফত মজলিসের কর্মী সমাবেশ
স্টাফ রিপোর্টার :: খেলাফত মজলিস সুনামগঞ্জ সদর উপজেলাধীন কুরবান নগর ইউনিয়ন শাখার উদ্যোগে সুনামগঞ্জ-৪ (সুনামগঞ্জ সদর-বিশ্বম্ভরপুর) আসনে দেওয়াল ঘড়ি প্রতীকে খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাফিজ মাওলানা আমীরুল ইসলামের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে ইউনিয়ন সভাপতি মাওলানা মাসুক আহমদের সভাপতিত্বে ব্রাহ্মণগাঁও স্কুল মাঠে অনুষ্ঠিত কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা সহ সভাপতি মাওলানা ছদরুল আমীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলার সহ সাধারণ স¤পাদক মাওলানা আখতার হুসাইন আতিক, জেলা সহ সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ সদর উপজেলা সভাপতি মাওলানা শুয়াইবুর রহমান, জেলা সহ অফিস সম্পাদক ও সুনামগঞ্জ পৌর সাধারণ সম্পাদক মাওলানা আতাউল হক। সমাবেশে নেতৃবৃন্দ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, পতিত স্বৈরাচার ও দোসরদের বিচারকার্য দৃশ্যমান করা ও নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জোর দাবি করে সমাজের অন্যায় - অবিচার, দুর্নীতি-দুঃশাসন দূর করে সার্বিক উন্নয়নকল্পে ও ইনসাফভিত্তিক সমাজ গড়ার স্বপ্ন বাস্তবায়নে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খেলাফত মজলিস মনোনীত দেওয়াল ঘড়ি প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আমীরুল ইসলামের পক্ষে সর্বত্র জনসমর্থন আদায়ে বলিষ্ঠ ভূমিকা রাখতে ওলামা-মাশায়েখ, জনসাধারণ ও দলীয় নেতাকর্মীদের আহ্বান জানান। সাধারণ স¤পাদক মাওলানা আব্দুস সামাদ রায়হানের পরিচালনায় আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সদর উপজেলা সাধারণ স¤পাদক মাওলানা সুহেল আহমদ, সুনামগঞ্জ জেলা শ্রমিক মজলিসের সাধারণ স¤পাদক মো. জহুরুল ইসলাম, খেলাফত মজলিস দোয়ারাবাজার উপজেলা সহ সাধারণ স¤পাদক নূর আহমদ মাসুম, সুনামগঞ্জ সদর উপজেলা সহ সাধারণ সম্পাদক মো. শামছুল ইসলাম সেবুল, শ্রমিক মজলিস সুনামগঞ্জ জেলা নির্বাহী সদস্য মো. আব্দুল ওয়াহিদ, খেলাফত মজলিস সুনামগঞ্জ সদর উপজেলা বায়তুলমাল স¤পাদক মাওলানা সুহেব আহমদ, কুরবান নগর ইউনিয়ন সহ সভাপতি মাওলানা আলী হোসেন, মো. বিন ইয়ামিন, মাওলানা একরামুল হক, আব্দুল জলিল, আব্দুল কুদ্দুছ, সিপার আহমদ, রাসেল আহমদ, আব্দুস সালাম, সোহাগ আহমদ প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ

হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ