সুনামগঞ্জ , মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎সুনামগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে মামলা: নাদের, পলিন, রিপন-দীপঙ্করসহ ৪৮ জন আসামি পূবালী ব্যাংকের ইলেক্ট্রনিক বুথ ও সেল্ফ সার্ভিস সেন্টারের উদ্বোধন গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন
শান্তিগঞ্জে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার

ফেব্রুয়ারিতেই নির্বাচন, কোনো বাঁকা পথে যাবে না ইসি

  • আপলোড সময় : ১৯-১০-২০২৫ ০৮:৪০:৩৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-১০-২০২৫ ০৮:৪০:৩৩ পূর্বাহ্ন
ফেব্রুয়ারিতেই নির্বাচন, কোনো বাঁকা পথে যাবে না ইসি
শান্তিগঞ্জ প্রতিনিধি :: নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার স্পষ্ট করে বলেছেন, আগামী ফেব্রুয়ারি মাসেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ বিষয়ে কারও কোনো সন্দেহের অবকাশ নেই। তিনি বলেন, এটা পরিষ্কার বার্তা যে, রোজার আগে ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে। শনিবার (১৮ অক্টোবর) সকালে শান্তিগঞ্জ উপজেলার এফআইভিডিবি মিলনায়তনে ‘নির্বাচন প্রক্রিয়ায় ভোট গ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনে চ্যালেঞ্জসমূহ নিরূপণ ও উত্তরণের উপায়’ শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। সুনামগঞ্জ জেলা নির্বাচন কার্যালয় এই কর্মশালার আয়োজন করে। নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার আরও বলেছেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর। সারা পৃথিবীর মানুষ এই নির্বাচনের দিকে তাকিয়ে আছে। এই নির্বাচনকে যেনতেন হতে দেওয়া যাবে না। নির্বাচন কমিশন কারো পক্ষে বা উদ্দেশ্যমূলকভাবে কোনো কাজ করবে না। এটা নির্বাচন কমিশনের কমিটমেন্ট বা ওয়াদা। এই সাহস কমিশনের আছে। তিনি বলেন, ৫ আগস্টের পর একটি ভঙ্গুর দেশে আমরা যে এই পরিবেশে বসতে পেরেছি, এটাই বেশি। নির্বাচন নির্দিষ্ট সময়েই অনুষ্ঠিত হবে। এটা পরিষ্কার বার্তা যে, রোজার আগে ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। সরকার এ বিষয়ে খুবই সচেতন। পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোও এ বিষয়ে ভালোভাবে প্রস্তুতি নিচ্ছে। কর্মকর্তাদের উদ্দেশ্য করে তিনি বলেন, নির্বাচন কমিশন আপনাদের সাথে আছে, আপনারা একটি সুষ্ঠু নির্বাচন পরিচালনায় সব ধরনের পরিবেশ পাবেন। নির্বাচন বাস্তবায়নকারী সব কর্মকর্তাগণের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে। আমাদেরকে (কর্মকর্তাগণকে) পরিষ্কার ও নিরপেক্ষ থাকতে হবে। আপনার সকল কর্মকর্তাগণ আপনাকে সহযোগিতা করবে। আপনি সাহসের সাথে নির্বাচন পরিচালনা করতে হবে। নির্বাচন কমিশন, পুলিশ, আনসারসহ সবধরনের মানুষ আপনার পাশে আছে। সুনামগঞ্জে ৫০৯টি দুর্গম কেন্দ্রের জন্য আলাদা বাজেট করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার। নির্বাচন কমিশনার বলেন, কেউ এই নির্বাচনকে কলঙ্কিত বা কলুষিত করার চেষ্টা করলে তাকে রেহাই দেওয়া হবে না। পরিষ্কার ঘোষণা, তিনি যত বড় বাহাদুরই হোক না কেন, যত ক্ষমতাশালী হোক না কেনো নির্বাচন কমিশন কোনো কম্প্রমাইজ করবে না। এবারের কনসেপ্ট হচ্ছে, আমাদের প্রিজাইডিংগণই হচ্ছেন- চিফ ইলেকশন কমিশনার। আমরা তাদের বিষয়টি খুবই গুরুত্ব সহকারে দেখছি। এসময় সবাই মিলে দেশকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিয়ে যাওয়ার আহ্বান করেন নির্বাচন কমিশনার। বক্তব্য শেষে কর্মশালার উদ্বোধন ঘোষণা করেন মো. আনোয়ারুল ইসলাম সরকার। কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলা উদ্দীন। সিবিপিইপি প্রকল্পের আয়োজনে, দ্যা বেলট এন্ড ড্রিপ প্রকল্পের সহযোগিতায় আয়োজিত এই কর্মশালার সঞ্চালনা করেন হবিগঞ্জ সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা জান্নাত জাহান ও মধ্যনগর উপজেলা নির্বাচন কার্যালয়ের সহকারী কর্মকর্তা ইফতেখারুল আলম চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ, জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, পুলিশ সুপার তোফায়েল আহম্মেদ ও নির্বাচন কমিশনের উপসচিব মো. মোস্তফা হাসান। এসময় ইটিআই প্রশিক্ষণ পরিচালক মো. আতিয়ার রহমান, উপসচিব মো. মনির হোসেন, জাহাঙ্গীর হোসেন, নিকসের সিনিয়র সহকারী প্রধান মো. মাহবুবুর রহমানসহ সুনামগঞ্জ জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
‎সুনামগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে মামলা: নাদের, পলিন, রিপন-দীপঙ্করসহ ৪৮ জন আসামি

‎সুনামগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে মামলা: নাদের, পলিন, রিপন-দীপঙ্করসহ ৪৮ জন আসামি