সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ
ট্যুরিজম বোর্ডের সেমিনার অনুষ্ঠিত

টাঙ্গুয়ার হাওরে ইকোট্যুরিজম বিকাশের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের আহ্বান

  • আপলোড সময় : ১৯-১০-২০২৫ ০৮:৫৩:২১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-১০-২০২৫ ০৮:৫৩:২১ পূর্বাহ্ন
টাঙ্গুয়ার হাওরে ইকোট্যুরিজম বিকাশের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের আহ্বান
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জে ‘দায়িত্বশীল হাওর পর্যটন : সমস্যা, সম্ভাবনা ও প্রতিকার’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সেমিনারের আয়োজন করে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, সহযোগিতা করে সুনামগঞ্জ জেলা প্রশাসন। সেমিনারে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক ও যুগ্ম সচিব আবু সেলিম মাহমুদ উল হাসান। বিশেষ অতিথি ছিলেন ট্যুরিজম বোর্ডের উপ-পরিচালক মো. মাহজারুল ইসলাম ও মো. বোরহান উদ্দিন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল হামিদ। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাশমির রেজা, সাধারণ সম্পাদক পীযুষ পুরকায়স্থ টিটু, দৈনিক সুনামগঞ্জের খবর সম্পাদক পঙ্কজ কান্তি দে, হাওরপাড়ের বাসিন্দা অখিল তালুকদার, পরিবেশ কর্মী সালেহিন চৌধুরী শুভ, সাংবাদিক মাসুম হেলাল, দেওয়ান গিয়াস চৌধুরী, জাকির হোসেন প্রমুখ। সেমিনারে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক তাপস শীল, স্থানীয় সরকারের উপ-পরিচালক ও সহকারী কমিশনার মেহেদী হাসান হৃদয়সহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ। সেমিনারে বক্তারা বলেন, ভাটি অঞ্চলের রয়েছে নিজস্ব সংস্কৃতি, প্রাকৃতিক সৌন্দর্য ও দর্শনীয় স্থানসমূহ। ফলে পর্যটকদের আগমন ক্রমেই বাড়ছে। তবে অনিয়ন্ত্রিত পর্যটন এবং নিয়মবিধি না মানার কারণে টাঙ্গুয়ার হাওরের পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে, জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে। তারা বলেন, টাঙ্গুয়ার হাওর আন্তর্জাতিকভাবে স্বীকৃত ‘রামসার সাইট’ হিসেবে বিশ্ব জলাভূমির অন্যতম গুরুত্বপূর্ণ স্থান। এখানে দায়িত্বশীল ইকোট্যুরিজম বিকাশের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ ও স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন সম্ভব। বক্তারা আরও বলেন, বর্জ্য ব্যবস্থাপনা, পাখিদের আবাসস্থল রক্ষা, অবৈধ স্থাপনা ও বালু উত্তোলন বন্ধ, হাওরের নৌযানে উচ্চ শব্দে গান বাজানো নিয়ন্ত্রণসহ টেকসই পর্যটন উন্নয়নের জন্য যৌথ উদ্যোগ প্রয়োজন। সঠিক পরিকল্পনার মাধ্যমে হাওরের জীববৈচিত্র্য রক্ষা করে পর্যটন খাতকে আয় ও কর্মসংস্থানের সম্ভাবনায় রূপান্তর করা যেতে পারে। তারা বলেন, হাওরের গান, নৌকা বাইচ, লোকসংগীত ও হাওর উৎসবের পুনরুজ্জীবন ঘটাতে পারলে স্থানীয় সংস্কৃতিও সমৃদ্ধ হবে। দায়িত্বশীল পর্যটনের মাধ্যমে হাওরাঞ্চলের অর্থনীতি যেমন শক্তিশালী হবে, তেমনি প্রকৃতির ভারসাম্যও বজায় থাকবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ

ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ