সুনামগঞ্জ , সোমবার, ০৮ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুরমা নদী ক্যাপিটাল ড্রেজিংয়ের দাবি ধীরে চলছে চারলেন প্রকল্পের কাজ ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ”

অর্থনীতিকে ঢেলে সাজাতে টাস্কফোর্স গঠন

  • আপলোড সময় : ১২-০৯-২০২৪ ০৯:০৫:০২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৯-২০২৪ ০৯:০৫:০২ পূর্বাহ্ন
অর্থনীতিকে ঢেলে সাজাতে টাস্কফোর্স গঠন
সুনামকণ্ঠ ডেস্ক :: ন্যায্য, টেকসই ও গতিশীল অর্থনীতির ভিত তৈরিতে ১২ সদস্যের টাস্কফোর্স গঠন করেছে ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। ‘রি-স্ট্র্যাটেজিসিং দ্য ইকোনমি অ্যান্ড মোবিলাইজিং রিসোর্সেস ফর ইকুইটেবল অ্যান্ড সাসটেইনেবল ডেভেলপমেন্ট’ শীর্ষক এই টাস্কফোর্সের নেতৃত্বে থাকবেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) সাবেক মহাপরিচালক ড. কে এ এস মুরশিদ। পরিকল্পনা বিভাগের এক পরিপত্রে বলা হয়েছে, বৈষম্যবিরোধী ও টেকসই উন্নয়ন কৌশল প্রণয়নের জন্য গঠিত টাস্কফোর্স একটি ন্যায়সঙ্গত, টেকসই ও গতিশীল অর্থনীতির ভিত্তি স্থাপনের লক্ষ্যে আগামী তিন মাসের মধ্যে একটি প্রাথমিক পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরি করবে। নতুন সদস্য টাস্কফোর্সে অন্তর্ভুক্ত করা যাবে এবং পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) সদস্য এর সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। টাস্কফোর্সের অন্য সদস্যরা হলেন- বিশ্বব্যাংকের সাবেক কর্মকর্তা আখতার মাহমুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. সেলিম রায়হান, কমনওয়েলথ সচিবালয়ের গবেষণা বিভাগের সাবেক প্রধান ড. আব্দুর রাজ্জাক, ইয়েল বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মুশফিক মোবারক, বুয়েটের অধ্যাপক ড. শামসুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. রুমানা হক, এমসিসিআইয়ের সাবেক সভাপতি নাসিম মঞ্জুর, বিআইডিএসের গবেষণা পরিচালক ড. মনজুর আহমেদ, সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন, বিডিজবসের প্রধান নির্বাহী কর্মকর্তা এ কে এম ফাহিম মাশরুর এবং পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য ড. মো. কাওসার আহমেদ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স