সুনামগঞ্জ , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা বিদ্যুতের দাম বাড়লো দুই বছরে নিঃস্ব হয়ে ফিরেছেন ২১৫ জন তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১৪৮৭ কোটি টাকা মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ

৭ দফা দাবিতে সওজ শ্রমিক ইউনিয়নের মানববন্ধন

  • আপলোড সময় : ২০-১০-২০২৫ ০৮:৩৩:০০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-১০-২০২৫ ০৮:৩৩:০০ পূর্বাহ্ন
৭ দফা দাবিতে সওজ শ্রমিক ইউনিয়নের মানববন্ধন
স্টাফ রিপোর্টার :: ৭ দফা দাবিতে বাংলাদেশ সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়ন মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। রবিবার সকাল ১১টায় সুনামগঞ্জ জেলা শহরের সড়ক ও জনপথ অধিদপ্তর কার্যালয়ের সামনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন সওজ শ্রমিক ইউনিয়ন সুনামগঞ্জ জেলা সংসদের সভাপতি মো. মশিউর রহমান, সাধারণ স¤পাদক নাজমুল হাসান ও উপদেষ্টা সুদীপ চন্দ্র দাস। এছাড়া উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি ওবায়দুর রহমান, সদস্য কবিরসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা। মানববন্ধনে বক্তারা মাস্টাররোল কর্মচারীদের বেতন ও পেনশন সমস্যা দ্রুত সমাধান, রাজস্ব খাতে অন্তর্ভুক্তি, যোগ্যতার ভিত্তিতে পদোন্নতি, বয়স ও শিক্ষাগত যোগ্যতা শিথিল, দৈনিক শ্রমিক নীতিমালা ২০২৫ বন্ধসহ ৭ দফা দাবি বাস্তবায়ন না হলে তারা আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন। বক্তারা বলেন, শ্রমিকদের ন্যায্য দাবি দীর্ঘদিনেও পূরণ না হওয়ায় জীবিকা সংকটে পড়েছে বহু পরিবার। তাই সরকারের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান নেতৃবৃন্দ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স