সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য

সিলেট বিভাগের উন্নয়ন : বঞ্চনা নয়, ন্যায্য প্রাপ্য চাই

  • আপলোড সময় : ২১-১০-২০২৫ ০৭:৪৩:৫২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-১০-২০২৫ ০৭:৪৩:৫২ পূর্বাহ্ন
সিলেট বিভাগের উন্নয়ন : বঞ্চনা নয়, ন্যায্য প্রাপ্য চাই
সিলেট - প্রাকৃতিক সৌন্দর্য, খনিজ সম্পদ, প্রবাসী রেমিট্যান্স ও ঐতিহ্যের সমৃদ্ধ এই অঞ্চলটি আজও দেশের উন্নয়নচিত্রে এক প্রকার অবহেলার প্রতীক হয়ে আছে। সম্প্রতি ‘ঢাকাস্থ বৃহত্তর সিলেটবাসী’র আয়োজিত মানববন্ধনে সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী নেতৃবৃন্দ যে ক্ষোভ ও হতাশার কথা প্রকাশ করেছেন, তা কোনো একক ব্যক্তি বা দলের ক্ষোভ নয় - এটি সমগ্র সিলেটবাসীর দীর্ঘদিনের বঞ্চনার আর্তনাদ। ঢাকা-সিলেট মহাসড়কের ছয় লেনের কাজ বারবার ঘোষণার পরও কচ্ছপগতিতে এগোচ্ছে। প্রকল্পের ধীরগতি শুধু যাত্রীদের দুর্ভোগ বাড়াচ্ছে না, বরং সিলেটের অর্থনৈতিক প্রবাহকেও বাধাগ্রস্ত করছে। ব্রিটিশ আমলে নির্মিত রেললাইন এখনো সংস্কার হয়নি; পুরনো বগি ও লক্কর-ঝক্কর ইঞ্জিনে যাত্রীদের জীবন ঝুঁকির মুখে। সুনামগঞ্জ জেলায় রেলপথ তো এখনও অনেক দূর। সড়কপথ, রেলপথ ও আকাশপথ - তিন দিকেই সিলেটবাসীর ভোগান্তি যেন এক স্থায়ী চিত্র। অথচ এই সিলেটই রেমিট্যান্সের মাধ্যমে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে শক্তিশালী রাখছে। ওই মানববন্ধনে বক্তারা প্রশ্ন তুলেছেন- সরকারের উন্নয়ন পরিকল্পনায় সিলেট কেন উপেক্ষিত? রাজধানীর সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের দ্রুতগতির যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠিত হলেও, সিলেট এখনো অবকাঠামোগত উন্নয়নের বাইরে। অথচ ভৌগোলিক, অর্থনৈতিক ও কৌশলগত দিক থেকে সিলেটের গুরুত্ব অনস্বীকার্য। রেলপথে ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’ চালুর ঘোষণা, বিমান ভাড়ার যৌক্তিকতা নির্ধারণ, ও নতুন ট্রেন সংযোজনের প্রতিশ্রুতিগুলো এখনো কেবল কাগজেই সীমাবদ্ধ। সিলেট বিভাগের উন্নয়ন শুধু সিলেটিদের দাবি নয়- এটি জাতীয় অর্থনীতির অংশ। পর্যটন, গ্যাস, চা, বালু-পাথর ও প্রবাসী অর্থের কেন্দ্র হিসেবে সিলেটকে অবহেলা মানে দেশের অর্থনৈতিক সম্ভাবনাকে অবহেলা করা। উন্নয়নের সুষম বণ্টন ছাড়া জাতীয় ঐক্য ও ভারসাম্য সম্ভব নয়। তাই সরকারের প্রতি আমাদের দৃঢ় আহ্বান- সিলেট বিভাগের অবকাঠামো, রেল, সড়ক ও বিমান ব্যবস্থার দ্রুত উন্নয়নে সুনির্দিষ্ট সময়সূচি ঘোষণা করতে হবে। কেবল প্রতিশ্রুতি নয়, দৃশ্যমান অগ্রগতি দেখতে চায় সিলেটবাসী। অন্যথায় জনগণের অসন্তোষ ও ক্ষোভ ভয়াবহ রূপ নিতে পারে, যা জাতীয় ঐক্য ও স্থিতিশীলতার জন্য কাম্য নয়। বঞ্চনা নয়, ন্যায্য প্রাপ্য - এটাই আজ সিলেটের দাবি। দেশের প্রতিটি অঞ্চলের উন্নয়ন যেমন রাষ্ট্রের কর্তব্য, তেমনি সিলেটের উন্নয়নও জাতীয় মর্যাদা ও অর্থনৈতিক ভারসাম্যের অপরিহার্য শর্ত। সরকার ও নীতি-নির্ধারকদের এখনই এ বাস্তবতা অনুধাবন করা প্রয়োজন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন