সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন

জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিও না, এনসিপিকে গোলাম পরওয়ার

  • আপলোড সময় : ২১-১০-২০২৫ ০৭:৪৫:৫৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-১০-২০২৫ ০৭:৪৫:৫৮ পূর্বাহ্ন
জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিও না, এনসিপিকে গোলাম পরওয়ার
সুনামকণ্ঠ ডেস্ক :: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) উদ্দেশ্য করে বলেছেন, তোমরা ছাত্রদের নতুন দল। জামায়াতে ইসলামীর সঙ্গে পাল্লা দিতে গেলে তোমাদের আরও বহুদূর যেতে হবে। জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিও না। সোমবার (২০ অক্টোবর) বিকাল ৪টায় সাতক্ষীরার তালায় ফুটবল মাঠে অনুষ্ঠিত ছাত্র-যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। রবিবার জামায়াতে ইসলামীকে নিয়ে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম যে ফেসবুক পোস্ট দিয়েছেন, তার সমালোচনায় এসব কথা বলেন পরওয়ার। ছাত্রদের দলের নেতা দুঃখজনক পোস্ট দিয়েছেন উল্লেখ করে গোলাম পরওয়ার বলেন, তিনি বলেছেন জামায়াতে ইসলামী নাকি সংস্কার চায় না, জামায়াতে ইসলামী সংস্কার ও নতুন সংবিধান সংলাপে ভূমিকা রাখেনি। অথচ ঐক্যমত কমিশনে লিখিতভাবে ছয়টি সংস্কার প্রস্তাবের মধ্যে আমরাই প্রথম পূর্ণাঙ্গ রিপোর্ট দিয়েছি। তারা চাচ্ছেন আমরা যেন তাদের সমালোচনা করি, কিন্তু কেউ তো তাদের নামই নিচ্ছে না। সারা দেশের মানুষ এবার দাঁড়িপাল্লায় ভোট দিতে প্রস্তুত আছে জানিয়ে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আরও বলেন, নতুন বাংলাদেশে যে ঢেউ শুরু হয়েছে, তা সারা বাংলাদেশে পৌঁছে দিতে হবে। জামায়াতে ইসলামী গুম, খুন, লুটপাট ও দুর্নীতিমুক্ত একটি মানবিক বাংলাদেশ গড়তে চায়। একটি পক্ষ জামায়াতের গণজোয়ার রুখে দিতে ষড়যন্ত্র চালাচ্ছে উল্লেখ করে গোলাম পরওয়ার বলেন, জামায়াত ঘের দখল করে না, জমি দখল করে না, বালু উত্তোলন করে না। জামায়াত ক্ষমতায় গেলে দেশে বেকার থাকবে না। কারিগরি শিক্ষার মাধ্যমে দেশে বেকারত্ব দূর করা হবে। সৃষ্টিকর্তার বিধান দিয়ে রাষ্ট্র পরিচালিত হলে হিন্দু ও মুসলিম সবাই ভালো থাকবে। বিএনপির সঙ্গে ২০ বছর সংসার করেছেন উল্লেখ করে গোলাম পরওয়ার বলেন, এখন আলাদাভাবে ভোট করছে জামায়াতে ইসলামী। তাই বলে জামায়াতে ইসলামীর ব্যানারে ছিঁড়ে ফেলা কিংবা পোস্টারের ওপর পোস্টার মারা, এটা তো বন্ধুসুলভ কাজ হয় না। দেশের চারটি শ্রেষ্ঠ বিদ্যাপীঠের মেধাবী ছেলেরা পরিবর্তন চায়, সেই বার্তা দিয়েছে। অথচ বিএনপি ফ্যাসিস্ট আওয়ামী লীগের সুরে কথা বলছে। স্বাধীনতার ৫৪ বছরে তিনটি দল আওয়ামী লীগ ২১ বছর, বিএনপি ১৫ বছর আর জাতীয় পার্টি ৯ বছর ক্ষমতায় ছিল জানিয়ে গোলাম পরওয়ার আরও বলেন, তারা দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারেনি। করেছে নিজেদের পরিবর্তন। ক্ষমতায় যায়নি শুধু জামায়াতে ইসলামী। এবার জামায়াতে ইসলামীকে ভোট দিয়ে পরীক্ষা করুন। এ কথা বলতে পারি, জামায়াত ঘুষ, চাঁদাবাজি, সন্ত্রাস করে না। দেশে দুর্নীতি ও লুটপাট থাকবে না। দেশের মানুষকে ভালো রাখবে। সমাবেশে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি নূরুল ইসলাম সাদ্দাম বলেন, চারটি বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের ওপর ছাত্ররা আস্থা রেখেছেন শিক্ষার্থীরা। অতীতে দেখা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা জয়লাভ করে, জাতীয় নির্বাচনেও তারা সফল হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক

ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক