সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা

উচ্চশিক্ষার স্বপ্ন পূরণ হলো না, সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কৌশিকের

  • আপলোড সময় : ২১-১০-২০২৫ ০৮:১৪:৪১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-১০-২০২৫ ০৮:১৪:৪১ পূর্বাহ্ন
উচ্চশিক্ষার স্বপ্ন পূরণ হলো না, সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কৌশিকের
স্টাফ রিপোর্টার:: জামালগঞ্জের এক মেধাবী তরুণ আরফিন আজাদ কৌশিক (২৫) সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে সুনামগঞ্জ সদর উপজেলার লালপুর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত কৌশিক জামালগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ কামলাবাজ গ্রামের আবুল কালাম আজাদের বড় ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, কৌশিক ও তার বন্ধুরা ছয়টি মোটরসাইকেলযোগে তাহিরপুরের শিমুলবাগানের উদ্দেশ্যে রওনা হন। পথে লালপুর এলাকায় পৌঁছলে তাদের মোটরসাইকেল হ্যান্ডট্রলির সঙ্গে ধাক্কা লাগে। এতে কৌশিক গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এবং আহত দুই বন্ধুকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পারিবারিক সূত্রে জানা যায়, কৌশিক সিলেট এমসি কলেজ থেকে মাস্টার্স সম্পন্ন করেছিলেন। সম্প্রতি আইইএলটিএস পরীক্ষায় ভালো ফল করে বিদেশে উচ্চশিক্ষার জন্য আবেদন করেন। আবেদন অনুমোদন হওয়ার পর বিদেশে যাওয়ার জন্য টাকাও জমা দিয়েছিলেন। তার মৃত্যুতে পরিবারসহ পুরো জামালগঞ্জে নেমে এসেছে শোকের ছায়া। সোমবার সকাল ১০টায় জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে নিজ গ্রামের কবরস্থানে তার দাফন স¤পন্ন হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স