সুনামগঞ্জ , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা

ধর্মপাশায় ধানের শীষের পক্ষে উঠান বৈঠক

  • আপলোড সময় : ২১-১০-২০২৫ ০৮:১৬:১০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-১০-২০২৫ ০৮:১৬:১০ পূর্বাহ্ন
ধর্মপাশায় ধানের শীষের পক্ষে উঠান বৈঠক
জামালগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জ-১ আসনে ধানের শীষের পক্ষে নারীদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ অক্টোবর) বিকেলে ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার প্রচারে লিফলেট বিতরণ ও ধানের শীষের পক্ষে টিম গঠন করে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী মাহবুবুর রহমান। উপজেলার পাড়ামহল্লায় ও গ্রামগঞ্জে উঠান বৈঠকের মাধ্যমে নারীদের মাঝে ৩১ দফার প্রচার ও ধানের শীষের পক্ষে ভোট চাওয়া হচ্ছে। পাইকুরাটি ইউনিয়নের ভাটগাও গ্রামে উঠান বৈঠকে সভাপতিত্ব করেন পাইকুরাটি ইউনিয়ন যুবদলের সভাপতি জালাল উদ্দিন। উপজেলা যুবদলের সদস্য সোহেল তাজের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধর্মপাশা উপজেলা যুবদলের আহ্বায়ক শওকত আলী বেপারী, সাবেক উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক স¤পাদক ফারুক আহমেদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাফিজুল হক, শাহ আলম, ইকবাল হোসেন, সাবেক উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুস সালাম শিকদার, কাশেম, যুবদলের সদস্য কবির আহমেদ, রাজু আহমেদ, সদর ইউনিয়ন যুবদলের সভাপতি ওমর ফারুক রুবেল, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সারোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক মোজাম্মেল শিকদার, ধর্মপাশা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নুর হোসেন শাহীন, ফারুক আহমেদ, মোজ্জামেল শিকদার, একরামুল, সাংগঠনিক স¤পাদক সুজাত, সদস্য জিয়া উদ্দিন মেম্বার, কবির আহমেদ, যুবদল নেতা সুজন, উপজেলা নেতা কবির আনোয়ার, ছাত্রদল নেতা তানভির আহমেদ, আরিফ হোসেন, ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদল সাবেক আহ্বায়ক আব্দুর রহমান বাদল, ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদল আহবায়ক তুষার খন্দকার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সাদ্দাম হোসেন, যুগ্ম আহ্বায়ক কাওসার আহমেদ প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ