সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুরমা নদী ক্যাপিটাল ড্রেজিংয়ের দাবি ধীরে চলছে চারলেন প্রকল্পের কাজ ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ”

ড. আতিউর ও বারাকাতসহ ২৬ জনের বিরুদ্ধে দুদকের চার্জশিট

  • আপলোড সময় : ২১-১০-২০২৫ ০৮:১৯:২৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-১০-২০২৫ ০৮:১৯:২৬ পূর্বাহ্ন
ড. আতিউর ও বারাকাতসহ ২৬ জনের বিরুদ্ধে দুদকের চার্জশিট
সুনামকণ্ঠ ডেস্ক :: সাবেক গভর্নর আতিউর রহমান, জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারাকাতসহ ২৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্রের (চার্জশিট) অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (২০ অক্টোবর) এই অভিযোগপত্র দাখিলের অনুমোদন দেওয়া হয়। জনতা ব্যাংক থেকে ঋণের নামে এক হাজার ১৩০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দায়ের হওয়া মামলায় আদালতে এই অভিযোগপত্র দেবে দুদক। দুদকের সহকারী পরিচালক তানজীর আহমেদ জানান, এক হাজার ১৩০ কোটি টাকা ঋণের নামে আত্মসাতের অভিযোগে আসামিদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় এই অভিযোগপত্র দাখিলের অনুমোদন দেয় কমিশন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় এজাহারভুক্ত তিন আসামিকে দায় থেকে অব্যাহতি দেওয়া হয়। অভিযোগপত্রে বলা হয়, যোগ্যতা না থাকা সত্ত্বেও ভুয়া কাগজপত্রের ভিত্তিতে অ্যাননটেক্স গ্রুপের ২২টি প্রতিষ্ঠানকে শর্ত শিথিল করে ৫৩১ কোটি ৪৩ লাখ টাকা ঋণ দেওয়া হয়। যা সুদ-আসলে বর্তমানে দাঁড়িয়েছে এক হাজার ১৩০ কোটি ১৮ লাখ টাকা। অভিযোগপত্রে যাদের অভিযুক্ত করা হয়েছে তারা হলেন- বালাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান, ডেপুটি গভর্নর আবু হেনা মোহাম্মদ রাজী, জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান ড. আবুল বারাকাত, অ্যাননটেক্স গ্রুপের চেয়ারম্যান মো. ইউনুছ বাদল, সাবেক নির্বাহী পরিচালক নওশাদ আলী চৌধুরী, জনতা ব্যাংকের সাবেক পরিচালক জামাল উদ্দিন আহমেদ, সুপ্রভ স্পিনিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ার হোসেন, জনতা ব্যাংক কর্মকর্তা আব্দুছ ছালাম আজাদ, আজমুল হক, অজয় কুমার ঘোষ, গোলাম আজম, মো. শাহজাহান, এমদাদুল হক, গোলাম ফারুক, মো. ইমদাদুল হক, নাগিবুল ইসলাম দিপু, ড. আর এম দেবনাথ, সঙ্গীতা আহমেদ, অধ্যাপক নিতাই চন্দ্র নাগ, কে এম সারওয়ার রশীদ, আহমেদ শাহনুর হোসেন, ইফতিখার উজ জামান, এ কে এম আশরাফ উদ্দিন খান এবং মো. গোলাম সারোয়ার।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স