সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

সন্তানের নির্যাতনে মা বাড়িছাড়া অসহায় মায়ের সুরক্ষা নিশ্চিতে ব্যবস্থা নিন

  • আপলোড সময় : ২২-১০-২০২৫ ০৮:০৪:৪৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-১০-২০২৫ ০৮:০৪:৪৭ পূর্বাহ্ন
সন্তানের নির্যাতনে মা বাড়িছাড়া অসহায় মায়ের সুরক্ষা নিশ্চিতে ব্যবস্থা নিন
দোয়ারাবাজারের কুশিউড়া গ্রামের সালেহা বেগমের জীবনগল্পটি আমাদের সমাজের এক নির্মম বাস্তবতার প্রতিচ্ছবি। ৭০ বছর বয়সী এই বিধবা মা আজ নিজের ঘরে অসহায়, একমাত্র সন্তানের নির্যাতনে ঘরছাড়া। যেই সন্তানকে বুকের দুধ খাইয়ে বড় করেছেন, সেই সন্তানই আজ নেশার নেশায় মাতাল হয়ে তাকে নির্যাতন করছে। গাঁজার টাকার জন্য প্রতিনিয়ত অত্যাচার, মারধর, প্রাণনাশের হুমকি - এসবের ভেতর দিয়ে যে এক মায়ের দিন কাটছে, তা কল্পনাতীত কষ্টের। আরও মর্মান্তিক হলো- এই অসহায় নারীর পাশে দাঁড়ানোর কেউ নেই। থানায় অভিযোগ দিয়েও সান্ত¡না ছাড়া কিছুই পাননি সালেহা বেগম। পুলিশের নির্লিপ্ততা এখানে শুধু প্রশাসনিক ব্যর্থতা নয়, এটি মানবিকতারও পরাজয়। যখন এক বৃদ্ধা মা নিজের ছেলের হাতে নির্যাতিত হন, আর রাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব এড়িয়ে যায়, তখন সেটি আমাদের সমাজের নৈতিক অবক্ষয়ের এক ভয়াবহ চিত্র তুলে ধরে। নেশা এখন শুধু ব্যক্তি নয়, পরিবার ও সমাজেরও শত্রু হয়ে উঠেছে। প্রতিদিনই দেশের কোথাও না কোথাও মাদকাসক্ত সন্তানের হাতে নির্যাতিত হচ্ছেন মা-বাবা। সালেহা বেগমের ঘটনা তাই ব্যতিক্রম নয় - এটি একটি জাতীয় সংকটের অংশ। পরিবারে মূল্যবোধের অবক্ষয়, নেশার সহজলভ্যতা, আর প্রশাসনের উদাসীনতা - সব মিলিয়ে মানবিক বিপর্যয়ের এক করুণ চক্র তৈরি হয়েছে। এখন সময় এসেছে প্রশাসনের দৃঢ় পদক্ষেপ নেওয়ার। সালেহা বেগমের মতো অসহায় বৃদ্ধাদের জন্য আইনি সুরক্ষা নিশ্চিত করা রাষ্ট্রের নৈতিক ও সাংবিধানিক দায়িত্ব। স্থানীয় প্রশাসনকে দ্রুত অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। পাশাপাশি মাদকাসক্তদের পুনর্বাসন ও পরিবারের নিরাপত্তার বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখতে হবে। একজন মায়ের চোখের জল যেন সমাজের বিবেককে নাড়ায়। সালেহা বেগমের মতো আর কোনো মা যেন ছেলের নির্যাতনে ঘরছাড়া না হন - এই হোক আমাদের মানবিক অঙ্গীকার।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী