সুনামগঞ্জ , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি

লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, গ্রাহকরা ক্ষুব্ধ

  • আপলোড সময় : ২২-১০-২০২৫ ০৮:১১:৪০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-১০-২০২৫ ০৮:১৩:০৩ পূর্বাহ্ন
লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, গ্রাহকরা ক্ষুব্ধ
শহীদনূর আহমেদ::
সুনামগঞ্জে পল্লী বিদ্যুতের ভেল্কিবাজিতে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। জেলার ১২ উপজেলার অধিকাংশ এলাকায় দিন-রাত বিদ্যুতের আসা-যাওয়ার খেলা চলছে। প্রতিদিন গড়ে ১৮ ঘণ্টা লোডশেডিংয়ে ক্ষুব্ধ হয়ে উঠেছেন গ্রাহকরা। অপরদিকে বিপাকে পড়েছেন শিক্ষার্থীরা। রাতের প্রথম ভাগের বেশির সময় লোডশেডিংয়ের কবলে থাকার কারণে তাদের আসন্ন বার্ষিক পরীক্ষার প্রস্তুতি গ্রহণে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। দিনের বেলায় অসহনীয় গরমে বিদ্যুৎহীন অবস্থায় কষ্ট করছেন পরিবারের সদস্যরা।
এছাড়া আর্থিক ক্ষতির মুখে পড়েছেন ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়িরা। লোডশেডিংয়ে কর্মকা-ে ব্যাঘাত ঘটায় গ্রামীণ ব্যবসা প্রতিষ্ঠান, খামারি, স্টুডিও, স্টেশনারি, রেস্টুরেন্ট, লাইব্রেরিসহ চাল কলের ব্যবসায়ীরা বিপাকে পড়েছেন।
শাল্লা উপজেলার আটগাঁওয়ের সুজন মাহমুদ বলেন, আমাদের এখানে বিদ্যুৎ গেলে আর আসেনা। রাতে দুয়েক ঘণ্টা বিদ্যুৎ পাই। দিনের বেলাও একই অবস্থা। দিরাই উপজেলার রাজানগর ইউনিয়নের ফিরোজ মিয়া বলেন, কারেন্ট আয় না যায়, ইতা বুঝা যায় না। কতটা দিন ধরে কারেন্টে খুব সমস্যা করের।
শান্তিগঞ্জ উপজেলার বীরগাঁও গ্রামের মোফাসেল আহমদ বলেন, সামনে বার্ষিক পরীক্ষা। রাতের বেলা ছেলেমেয়েরা পড়াশোনা করতে পারে না। সন্ধ্যা হলেই বিদ্যুৎ চলে যায়। দিনের অবস্থা একই। গরমে কষ্ট করতে হয় আমাদের। বিদ্যুতের মাত্রাতিরিক্ত লোডশেডিংয়ের কারণ হিসেবে চাহিদা অনুযায়ী সরবরাহ না পাওয়াকে দায়ী করেছেন পল্লী বিদ্যুৎ সমিতির সংশ্লিষ্টরা।
সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি সূত্রে জানাযায়, জেলায় সমিতির আওতায় ১২ উপজেলায় ৩ লাখ ৭৫ হাজার গ্রাহক রয়েছেন। বৃহৎ সংখ্যক গ্রাহকের জন্য বিদ্যুতের চাহিদা ৭০-৭৫ মেগাওয়াট। কিন্তু জাতীয়ভাবে বিদ্যুতের উৎপাদন কম থাকায় প্রতিদিন গড়ে ৩৫-৪০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে সুনামগঞ্জের জন্য। ফলে ৫০-৬০% লোডশেডিংয়ের কবলে পড়তে হচ্ছে। সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জিএম মো. জাকির হোসেন বলেন, বিদ্যুৎ সমস্যা এটি জাতীয় ব্যাপার। জাতীয়ভাবে উৎপাদন কম হওয়ায় আমরা সরবরাহ কম পাচ্ছি। তাই বাধ্য হয়ে লোডশেডিং দিতে হচ্ছে। তবে রাতের বেলায় বেশি চাহিদা থাকায় বিপাকে পড়তে হয় আমাদের। আমরা চেষ্টা করছি ঘাটতির মধ্যেও সেবা দেয়ার। জাতীয়ভাবে উৎপাদন বাড়লে এ সমস্যার সমাধান হয়ে যাবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার

‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার