সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য

ধোপাজানে ড্রেজার মেশিনে বালু লুটের প্রতিবাদে বিক্ষোভ

  • আপলোড সময় : ২২-১০-২০২৫ ০৮:২০:১৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-১০-২০২৫ ০৮:২০:১৯ পূর্বাহ্ন
ধোপাজানে ড্রেজার মেশিনে বালু লুটের প্রতিবাদে বিক্ষোভ
স্টাফ রিপোর্টার :: ধোপাজান-চলতি নদীতে ড্রেজার মেশিনে সিলিকা বালু উত্তোলনের প্রতিবাদে স্থানীয় শ্রমিকরা বিক্ষোভ সমাবেশ করেছেন। অবিলম্বে তা বন্ধ করে সনাতন বালতি ও বেলচা পদ্ধতিতে উত্তোলনের দাবি জানিয়েছেন তারা। ড্রেজার মেশিনে বালু উত্তোলনের ফলে বর্ষায় নদীর গতিপথ বদলে প্রাকৃতিক দুর্যোগ আসবে এবং মানুষের ঘরবাড়ি বিলীন হয়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন শ্রমিকরা। মঙ্গলবার বিকেলে বিশ্বম্ভরপুর উপজেলার জিনারপুর বাজারে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে জেলা বারকি শ্রমিক সংঘ। এতে এলাকার হাজারো বারকি শ্রমিক অংশ নেন। বারকি শ্রমিক সংঘের সভাপতি নাছের মিয়ার সভাপতিত্বে ও সহ-সভাপতি সিদ্দিকুর রহমানের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন এনডিএফ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি রতœাংকুর দাস, সেক্রেটারি সাইফুল আলম সদরুল, নাসু মিয়া, ফরিদ মিয়া, নজরুল ইসলাম, মমিন মিয়া, নাসির মিয়া, জাহাঙ্গীর আলম প্রমুখ। বক্তারা বলেন, সম্প্রতি লিমপিড নামের একটি প্রতিষ্ঠান দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে খনিজ সম্পদ মন্ত্রণালয়ের তালিকাভুক্ত বালু পাথর মহাল নৌপরিবহন মন্ত্রণালয়ের বিআইডব্লিউটিএ’র কাছ থেকে ভিট বালু উত্তোলনের নামে ইজারা নিয়ে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছে। এতে এলাকার পরিবেশ বিনষ্ট হচ্ছে। মানুষের ঘরবাড়ি ঝুঁকির মুখে পড়েছে। ইতোমধ্যে মাত্র ১ কোটি টাকা সরকারকে ইজারামূল্য দিয়ে শত কোটি টাকার সিলিকা বালু উত্তোলন করে নিয়েছে তারা। বক্তারা বলেন, নৌপরিবহন মন্ত্রণালয় এখতিয়ার বহির্ভূত ও অবৈধ অনুমোদনের মাধ্যমে রাতে হাজারো নৌকা নদীতে প্রবেশ করে বালু লুট করে নিচ্ছে। খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মহাল তারা ভিট মাটি উত্তোলনের কথা বলে ইজারা দিতে পারেনা। এখন সরকার মোটা অংকের রাজস্ব হারানোর পাশাপাশি এলাকার প্রাণ ও প্রকৃতি হুমকির মুখে পড়েছে। প্রায় ২০ হাজার বারকি শ্রমিকও বিপাকে পড়েছেন। অবিলম্বে অবৈধ অনুমোদন বাতিল করে ইজারা দিয়ে সনাতন পদ্ধতিতে বালু উত্তোলনের দাবি জানান বক্তারা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন