সুনামগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন ‎প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি' দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক ‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু

১নং রেজিস্ট্রারের খতিয়ানের মূল কপি নিজ হেফাজতে রাখায় মামলা

  • আপলোড সময় : ২২-১০-২০২৫ ০৮:৩৯:০৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-১০-২০২৫ ০৮:৫৪:৪৯ পূর্বাহ্ন
১নং রেজিস্ট্রারের খতিয়ানের মূল কপি নিজ হেফাজতে রাখায় মামলা
ধর্মপাশা প্রতিনিধি :: 
ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের সৈয়দপুর গ্রামের বাসিন্দা আলী আফজাল (৩৫) তার ব্যক্তিগত কম্পিউটারের মধ্যে অবৈধভাবে উপজেলা ভূমি কার্যালয়ের ভলিয়মের (১নং রেজিস্টারের খতিয়ান) মূলকপি স্ক্যান করে নিজ হেফাজতে রাখার অভিযোগে সোমবার রাতে ধর্মপাশা থানায় একটি মামলা হয়েছে। উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বাদশাগঞ্জ ভূমি কার্যালয়ের ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা মোহাম্মদ জামাল হাসান (৩৩) বাদী হয়ে এই মামলাটি করেছেন। উপজেলা প্রশাসন, মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সৈয়দপুর গ্রামের বাসিন্দা আলী আফজালের উপজেলার বাদশাগঞ্জ বাজারে আফজাল এন্টারপ্রাইজ নামের একটি দোকান রয়েছে। প্রায় পাঁচ বছর ধরে সেখানে তিনি কম্পিউটারের মাধ্যমে সাবরেজিস্টার কার্যালয়ের দলিল লেখকদের দলিল টাইপ করা, ফটোস্ট্যাট মেশিনে ফটোকপি করা ও নামজারির আবেদনের কার্যক্রমের ব্যবসা চালিয়ে আসছেন। তার ক¤িপউটারের মধ্যে উপজেলাধীন বিভিন্ন মৌজার ভলিয়ম (১ নং রেজিস্টারের খতিয়ানের) মূলকপির স্ক্যান কপি রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে এমন অভিযোগ পেয়ে গত ১৫ অক্টোবর বেলা ১টা বেজে ৪০মিনিটের সময় ধর্মপাশার ইউএনও জনি রায় উপজেলার বাদশাগঞ্জ বাজারে থাকা আফজাল এন্টারপ্রাইজ নামক দোকানে অভিযান পরিচালনা করেন। অভিযোগের সত্যতা পেয়ে ওই দোকান থেকে একটি ক¤িপউটারের সিস্টেম ইউনিট জব্দ করেন এবং দোকানটি বন্ধ করে দেন। মামলার এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, উপজেলার বিভিন্ন মৌজার ভলিয়ম (১নম্বর রেজিস্টারের খতিয়ানের কপিগুলো) শুধুমাত্র ইউনিয়ন ভূমি কার্যালয়, উপজেলা ভূমি কার্যালয়, সাব-রেজিস্টার কার্যালয়, জেলা জজ আদালত, জেলা কালেক্টর কার্যালয় ছাড়া অন্য কোথাও থাকার আইনগত বিধান নেই। উপজেলা ভূমি কার্যালয়ের খতিয়ানের ভলিয়ম ব্যক্তির নিকট রাখা আইন বিরোধী। অভিযুক্ত আলী আফজাল বলেন, উপজেলা ভূমি কার্যালয়ে আমি করোনাকালীন সময়ে ডাটা এন্ট্রির কাজ করেছি। কাজ করার সুবিধার্থে ভলিয়ম স্ক্যান করে এনে বাড়িতে বসে বসে কম্পিউটার দিয়ে ডাটা এন্ট্রির কাজ করেছি। অনিচ্ছাবশত ভলিয়মের স্ক্যান করা কপি আমার কম্পিউটারে রয়ে গিয়েছিল। এই ভলিয়ম দিয়ে আমি কারও কাছ থেকে আর্থিক সুবিধা নিইনি। ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ এনামুল হক বলেন, এ ঘটনায় সোমবার রাতে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনে থানায় একটি মামলা হয়েছে। আসামিকে গ্রেফতারের জন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প

দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প