সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুরমা নদী ক্যাপিটাল ড্রেজিংয়ের দাবি ধীরে চলছে চারলেন প্রকল্পের কাজ ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ”

অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের আদলে নিতে হবে : মির্জা ফখরুল

  • আপলোড সময় : ২২-১০-২০২৫ ০৮:৫৩:৩৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-১০-২০২৫ ০৮:৫৩:৩৪ পূর্বাহ্ন
অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের আদলে নিতে হবে : মির্জা ফখরুল
সুনামকণ্ঠ ডেস্ক :: মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রধান উপদেষ্টার সঙ্গে কিছু বিষয় নিয়ে কথা হয়েছে। বিশেষ করে আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অর্থবহ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য করে তোলার জন্য অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের আদলে নিতে হবে। মঙ্গলবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে তিনি এ কথা বলেন। এ সময় বিএনপির প্রতিনিধি দলের অন্য সদস্যগণ জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের মির্জা ফখরুল বলেন, তারা প্রধান উপদেষ্টাকে জানিয়েছেন চিহ্নিত ফ্যাসিস্টদের সরিয়ে দিতে হবে। পুলিশের নিয়োগের বা পদোন্নতিতে নিরপেক্ষ ব্যবস্থা নেয়ার কথা বলেছেন তারা। এছাড়াও এ সময়ে বিচার বিভাগের ফ্যাসিস্টদের সরিয়ে নিরপেক্ষ লোকদের বসানোর অনুরোধ জানিয়েছেন। তিনি আরও বলেন, সরকারকে সম্পূর্ণ নিরপেক্ষ থাকার জন্য সরকারে দলীয় লোক থাকলে তাদেরও সরিয়ে দেয়ার অনুরোধ করেছে বিএনপি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স