সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুরমা নদী ক্যাপিটাল ড্রেজিংয়ের দাবি ধীরে চলছে চারলেন প্রকল্পের কাজ ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ”
জামায়াতের বক্তব্যের জবাবে এনসিপি

রাজনীতিতে ‘বাপ’ হওয়ার দাবি মানসিক সংকীর্ণতা

  • আপলোড সময় : ২২-১০-২০২৫ ০৯:০১:২০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-১০-২০২৫ ০৯:০১:২০ পূর্বাহ্ন
রাজনীতিতে ‘বাপ’ হওয়ার দাবি মানসিক সংকীর্ণতা
সুনামকণ্ঠ ডেস্ক :: জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সাম্প্রতিক মন্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির নেতারা বলেছেন, তার বক্তব্য ছিল ‘ঔদ্ধত্যপূর্ণ’ এবং ‘অসৌজন্যমূলক’। এদিকে জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, গোলাম পরওয়ারের বক্তব্যকে অতিরঞ্জিতভাবে উপস্থাপন করা হয়েছে। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসান মাহবুব জোবায়ের বলেন, “তিনি কেবল সাধারণ কিছু মন্তব্য করেছেন, কারও নাম উল্লেখ করেননি।” ২০২৪ সালের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর অভ্যুত্থান-পরবর্তী সময়ে জামায়াতে ইসলামী ও তৎকালীন সমন্বয়কদের মধ্যে সুসম্পর্ক দেখা গিয়েছিল। পরবর্তীতে সেই সমন্বয়কদের মধ্য থেকে কয়েকজন শিবিরের নেতৃত্বেও আসেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে এনসিপি রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশের পর জামায়াতের সঙ্গে তাদের সম্পর্ক ছিল সৌহার্দ্যপূর্ণ। তবে সংসদের প্রস্তাবিত উচ্চকক্ষের জন্য আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি নিয়ে দুই দলের অবস্থান ভিন্নমুখী হওয়ায় সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। সম্প্রতি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, “পিআর পদ্ধতি নিয়ে জামায়াতের আন্দোলন ছিল এক রাজনৈতিক প্রতারণা, যার উদ্দেশ্য ছিল রাষ্ট্র ও সংবিধান সংস্কার প্রসঙ্গ থেকে মনোযোগ সরানো।” এই মন্তব্যের পর জামায়াতে ইসলামী প্রতিক্রিয়া জানিয়ে বলে, রাজনৈতিক মতভেদ থাকা সত্ত্বেও শালীনতা রক্ষা করা উচিত। এরই ধারাবাহিকতায় সাতক্ষীরায় এক সমাবেশে মিয়া গোলাম পরওয়ার বলেন, “একটি নতুন দল রাজনীতিতে এসে জামায়াতের সঙ্গে পাল্লা দিতে চায়। রাজনীতিতে অভিজ্ঞতা অর্জন না করে বড়দের সঙ্গে প্রতিযোগিতায় নামা হাস্যকর।” তিনি আরও যোগ করেন, “আমরা ওদের নাম মুখে নিই না, অথচ ওরাই চায় জামায়াত যেন তাদের নিয়ে কথা বলে।” এই বক্তব্যের পর এনসিপি প্রকাশ্যে প্রতিক্রিয়া জানায়। দলটির যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন, “গোলাম পরওয়ারের মন্তব্য রাজনৈতিকভাবে ঔদ্ধত্যপূর্ণ এবং অগ্রহণযোগ্য। তিনি আমাদের সিনিয়র, তাঁর কাছ থেকে এমন কথা আশা করিনি।” সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, “রাজনীতিতে ‘বাপ’ হওয়ার দাবি আসলে মানসিক সংকীর্ণতার প্রতিফলন। এনসিপির জন্ম অভ্যুত্থানের প্রেক্ষাপটে - গণঅভ্যুত্থানই আমাদের জননী।” অন্যদিকে জামায়াতের পক্ষ থেকে আবারও জানানো হয়েছে, গোলাম পরওয়ারের বক্তব্য কারও প্রতি বিদ্বেষপূর্ণ ছিল না। এহসান মাহবুব জোবায়ের বলেন, “আমরা সবাই ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সহযোদ্ধা, দেশ গঠনে একসঙ্গে কাজ করছি।” - বিবিসি বাংলা

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স