সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

সপ্তাহে অন্তত একদিন ছুটি চান দোকান কর্মচারীরা

  • আপলোড সময় : ১২-০৯-২০২৪ ০৯:১৩:৪৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৯-২০২৪ ০৯:১৩:৪৬ পূর্বাহ্ন
সপ্তাহে অন্তত একদিন ছুটি চান দোকান কর্মচারীরা
জামালগঞ্জ প্রতিনিধি :: জামালগঞ্জে সাপ্তাহিক ছুটির দাবিতে দোকান কর্মচারী ও শ্রমিকদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার সাচনাবাজারে এই পথসভার আয়োজন করেন সাচনা বাজার কর্মচারী ও শ্রমিক কল্যাণ সংসদ। সভায় বণিক সমিতির সহসভাপতি ও জামালগঞ্জ উত্তর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. রজব আলীর সভাপতিত্বে ও মাওলানা আলী আকবরের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাচনা বাজার কর্মচারী ও শ্রমিক কল্যাণ সংসদের সভাপতি পরিমল কর, সহসভাপতি বাবলু দাস, সাধারণ স¤পাদক হানিফা মিয়া, যুগ্ম সাধারণ স¤পাদক মিলন মিয়া। এদিকে বণিক সমিতির পক্ষে বক্তব্য রাখেন সাচনাবাজার বণিক কল্যাণ সমিতির সাধারণ স¤পাদক আসাদ আল আজাদ, ব্যবসায়ী আলাউদ্দিন (আলাই মিয়া), নূরু মিয়া, আঃ রহিম তাং, জামালগঞ্জ ডিলার মালিক এসোসিয়েশনের সভাপতি মো. রিয়াজ উদ্দিন, অজিত পাল। এসময় আরো বক্তব্য রাখেন জামালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, সাবেক সভাপতি ওয়ালী উল্লাহ সরকার, অঞ্জন পুরকায়স্থ, গণমাধ্যমকর্মী মো. বায়েজীদ বিন ওয়াহিদ, সামাজিক সংগঠন দেশ প্রবাসের সভাপতি নূরুল হক প্রমুখ। সভায় সাচনা বাজার কর্মচারি ও শ্রমিক কল্যাণ সংসদের বক্তারা বলেন, সাচনা বাজার একটি ঐতিহ্যবাহী পুরাতন বাজার। ভাটি অঞ্চলের বৃহৎ একটি ব্যবসা কেন্দ্র। সারা পৃথিবীতে কর্মচারী ও শ্রমিকদের ন্যায্য মজুরিসহ ৮ ঘণ্টা কর্ম সময়। কিন্তু আমরা এই সাচনা বাজারে দীর্ঘদিন যাবত বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করি আমাদের কোনো সাপ্তাহিক ছুটি নেই। ৭ দিনই ডিউটি করতে হয়। সকাল ৯টা থেকে রাত ৯টা-১০টা পর্যন্ত ডিউটি করে আবার পরেরদিন সকালে ঘুম থেকে উঠে চলে আসতে হয়। আমরা নিজেদের পরিবার পরিজনসহ কোনো অনুষ্ঠান কিংবা একটু আরাম-আয়েশের সুযোগ পাইনা। এই বাজারে প্রতি বৃহ¯পতিবার জুয়েলার্স ও প্রতি শনিবার সেলুন ব্যবসায়ীদের সাপ্তাহিক ছুটি আছে কিন্তু আমাদের নেই। এটা অত্যন্ত অমানবিক। তাই আমরা সাচনাবাজার বণিক কল্যাণ সমিতির কাছে দাবি জানাই সব ব্যবসায়ীদেরকে সাথে নিয়ে সপ্তাহে অন্তত যেন একদিন আমাদেরকে ছুটির ব্যবস্থা করা হয়। পরে বণিক কল্যাণ সমিতির নেতৃবৃন্দ ১৫ দিনের মধ্যে আলোচনা করে তাদের দাবির পক্ষে সিদ্ধান্ত নিবেন বলে আশ্বাস দেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী