সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

ধর্মপাশায় জেলেদের বিক্ষোভ মিছিল

  • আপলোড সময় : ১২-০৯-২০২৪ ০৯:১৬:১০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৯-২০২৪ ০৯:১৬:১০ পূর্বাহ্ন
ধর্মপাশায় জেলেদের বিক্ষোভ মিছিল
ধর্মপাশা প্রতিনিধি :: ধর্মপাশা উপজেলার সদর বাজারে উপজেলার ধারাম ও কাইঞ্জা বিল জলমহাল দুটির সীমানা নির্ধারণের দাবিতে বুধবার দুপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলার জয়শ্রী ইউনিয়ন মৎস্যজীবী সম্প্রদায়ের ব্যানারে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। এতে জেলেসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন অংশ নেন। মিছিলটি সদর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সীমানা নির্ধারণের দাবিতে বিক্ষোভ করেন জেলেরা। পরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জলমহাল দুটির সীমানা নির্ধারণের জন্য লিখিত অভিযোগ করেন। জেলেরা বলেন, জলমহালের সীমানার বাইরে মাছ ধরতে গেলে ইজারাদারের নিয়োজিত পাহারাদারেরা আমাদেরকে বাধা দিয়ে আসছে। মাছ ধরতে না পারায় আমরা পরিবার-পরিজন নিয়ে চরম কষ্টের মধ্যে আছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহাম্মদ গিয়াস উদ্দীন বলেন, এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ আমি পেয়েছি। এ ব্যাপারে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী