সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুরমা নদী ক্যাপিটাল ড্রেজিংয়ের দাবি ধীরে চলছে চারলেন প্রকল্পের কাজ ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ”

বিশ্বম্ভরপুরে ইয়াবাসহ নারী গ্রেফতার

  • আপলোড সময় : ২৩-১০-২০২৫ ০৯:৫৩:২৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-১০-২০২৫ ০৯:৫৩:২৩ পূর্বাহ্ন
বিশ্বম্ভরপুরে ইয়াবাসহ নারী গ্রেফতার
স্টাফ রিপোর্টার :: বিশ্বম্ভরপুর উপজেলায় মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ এক নারীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২১ অক্টোবর) ভোররাতে উপজেলার ধনপুর ইউনিয়নের পশ্চিম রাজনগর গ্রামে অভিযান চালিয়ে মোছা. আকলিমা (৫০) নামে ওই নারীকে আটক করা হয়। তিনি একই গ্রামের আব্দুল হাইয়ের স্ত্রী। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিশ্বম্ভরপুর থানার এসআই (নিরস্ত্র) মনিরুল হক মুন্সীর নেতৃত্বে একটি দল ওই এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে আকলিমার বসতঘর তল্লাশি করে ২৪ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ৬ হাজার ১০ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ হাজার ২০০ টাকা। এ ঘটনায় এসআই মনিরুল ক মুন্সী বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় একটি মামলা দায়ের করেছেন (মামলা নং: ৯, তারিখ: ২১ অক্টোবর ২০২৫)। বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোখলেসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযানটি ছিল নিয়মিত মাদকবিরোধী কার্যক্রমের অংশ। মাদকবিরোধী এ অভিযান অব্যাহত থাকবে।”

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স