সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

চন্ডিডহরে সেতু নির্মাণের দাবিতে ৩ উপজেলাবাসীর মানববন্ধন

  • আপলোড সময় : ২৪-১০-২০২৫ ০৬:৩৯:৩২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-১০-২০২৫ ০৬:৪৮:৩৩ পূর্বাহ্ন
চন্ডিডহরে সেতু নির্মাণের দাবিতে ৩ উপজেলাবাসীর মানববন্ধন
স্টাফ রিপোর্টার ::
দিরাই, শান্তিগঞ্জ ও জগন্নাথপুর এই তিন উপজেলার মিলনস্থল চন্ডিডহর। দীর্ঘদিন ধরে এই অঞ্চলের মানুষ নদী পারাপারে চরম দুর্ভোগের শিকার হয়ে আসছেন। নদীর ওপর স্থায়ী সেতু না থাকায় বর্ষাকালে নৌকা এবং শুষ্ক মৌসুমে অস্থায়ী বাঁশের সাঁকোই হয়ে উঠেছে লাখো মানুষের একমাত্র ভরসা। এই দীর্ঘদিনের ভোগান্তির অবসান ও প্রায় ১৫ লক্ষ মানুষের নির্বিঘœ চলাচলের সুবিধার্থে চ-িডহরে স্থায়ী সেতু নির্মাণের দাবিতে বৃহ¯পতিবার (২৩ অক্টোবর) দুপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। দিরাইয়ের চন্ডিডহর হোসেনপুর বাজার সংলগ্ন এলাকায় ডাউকি নদীর পাড়ে আয়োজিত এই মানববন্ধনে তিন উপজেলার সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। এদিন জনস্রোতের মুখর ছিল চন্ডিডহর এলাকা। দুপুর গড়ানোর আগেই চন্ডিডহর এলাকায় নামে জনতার ঢল। হাতে লেখা প্ল্যাকার্ড, ব্যানার ও ফেস্টুনে একটাই দাবি- “চন্ডিডহরে সেতু চাই”। তিন উপজেলার শত শত শিক্ষার্থী স্লোগান দিতে দিতে অংশ নেন- “অঙ্গীকার নয়, বাস্তবায়ন চাই”, “ভোগান্তি নয়, চাই স্থায়ী সমাধান”, “জনগণের দাবি - সেতু নির্মাণ হোক এখনই।” মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য শাহিনুর পাশা, ইউপি চেয়ারম্যান হুমায়ুন রশীদ লাভলু, ডা. মামুনুর রশিদ, শিক্ষক প্রতিনিধি সজ্জাদ আলী, আমিরুল ইসলাম, ইসমে আজম শিহাব, মিজানুর রহমান মিজান, ইউপি সদস্য নূর আলম ও লায়েক আহমেদ, সমাজসেবক শাহিনুর পাশা ও শাহ আজিজ, প্রবাসী শিমুল চৌধুরী, আব্দুল হালিম এবং তরুণ সংগঠক সালে আহমেদ খান কুতুব। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন মুফতি সিরাজুল ইসলাম ও মকবুল হোসেন। বক্তারা বলেন, চন্ডিডহরে একটি স্থায়ী সেতু নির্মাণ এখন সময়ের দাবি। এই সেতুটি হলে তিন উপজেলার মানুষ সরাসরি যোগাযোগের সুবিধা পাবে, কৃষি ও ব্যবসা-বাণিজ্য প্রসারিত হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী