সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য

শহরের সৌন্দর্য রক্ষায় ব্যানার-ফেস্টুন অপসারণ করুন

  • আপলোড সময় : ২৪-১০-২০২৫ ০৬:৪৫:৫১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-১০-২০২৫ ০৬:৪৫:৫১ পূর্বাহ্ন
শহরের সৌন্দর্য রক্ষায় ব্যানার-ফেস্টুন অপসারণ করুন
সুনামগঞ্জ শহর আজ যেন বিজ্ঞাপনের এক বিশাল দেয়াল। শহরের রাস্তাঘাট, বিদ্যুতের খুঁটি, সরকারি-বেসরকারি ভবনের দেয়াল, এমনকি শতবর্ষী গাছও রেহাই পাচ্ছে না। প্রতিদিন নতুন নতুন ব্যানার, ফেস্টুন আর পোস্টারে ছেয়ে যাচ্ছে শহর। কোথাও ভর্তি কোচিংয়ের প্রচারণা, কোথাও ব্যবসাপ্রতিষ্ঠানের বিজ্ঞাপন, কোথাও আবার রাজনৈতিক ব্যানার - সব মিলিয়ে শহরের প্রাকৃতিক সৌন্দর্য যেন দমবন্ধ হয়ে পড়েছে। সবচেয়ে দুঃখজনক বিষয় হলো, এসব প্রচারণামূলক সামগ্রী গাছের গায়ে পেরেক ঠুকে ঝুলানো হচ্ছে। একেকটি গাছ এখন একেকটি “বিজ্ঞাপন বোর্ড”। গাছের শরীরে পেরেক মারা মানে প্রকৃতির শরীরে আঘাত করা। বিশেষজ্ঞদের মতে, পেরেকের ছিদ্র দিয়ে পানি ও ব্যাকটেরিয়া প্রবেশ করে গাছের কোষ ধ্বংস করে, এতে পচন ধরে এবং শেষ পর্যন্ত গাছ মরে যায়। যে গাছগুলো আমাদের অক্সিজেন দেয়, ছায়া দেয়, সেই গাছগুলোকে আমরা এভাবে নির্দয়ভাবে ক্ষতবিক্ষত করছি। প্রকৃতপ্রস্তাবে এই অবস্থা চলতে দেয়া যায় না। পৌর প্রশাসনকে জরুরি ভিত্তিতে অভিযান পরিচালনা করে সব অনুমোদনবিহীন ব্যানার-ফেস্টুন অপসারণ করতে হবে। পাশাপাশি যারা গাছে পেরেক ঠুকে বা দেয়ালে অবৈধভাবে বিজ্ঞাপন লাগিয়েছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ জরুরি। সুনামগঞ্জ শহর আমাদের গর্বের শহর, হাওরের জল, মেঘ, গাছপালা আর মানুষের প্রাণে গড়া। আমরা চাই, এই শহর তার প্রাকৃতিক সৌন্দর্য ফিরে পাক। তাই এখনই সময়- বিজ্ঞাপনের দখলদারিত্ব থেকে শহরকে মুক্ত করার, গাছকে বাঁচানোর, প্রকৃতিকে বাঁচানোর।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন