সুনামগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন ‎প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি' দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক ‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু

খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারকে এক বছরের কারাদন্ড, দোকান সিলগালা

  • আপলোড সময় : ২৪-১০-২০২৫ ০৭:০১:৪০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-১০-২০২৫ ০৭:০১:৪০ পূর্বাহ্ন
খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারকে এক বছরের কারাদন্ড, দোকান সিলগালা
জগন্নাথপুর প্রতিনিধি :: জগন্নাথপুরে সুহেল আহমদ নামের এক খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারকে এক বছরের বিনাশ্রম কারাদ- ও ২ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরো ২ মাসের সাজা প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহসিন উদ্দিন এ দন্ডাদেশ প্রদান করেন। জানাগেছে, জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের বাগময়না গ্রামের সুহেল আহমদ রৌয়াইল বাজারের খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগ পান। ডিলার নিয়োগের শর্ত অনুযায়ী রৌয়াইল বাজারে দোকান নিয়ে সরকারি বরাদ্দকৃত খাদ্যপণ্য রাখার কথা থাকলেও তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিনাঅনুমতিতে রাণীগঞ্জ বাজারের একটি দোকানে খাদ্যপণ্য চাল মজুদ করেন। বৃহস্পতিবার দুপুরে জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহসিন উদ্দিনের নেতৃত্বে রাণীগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে এক জায়গার খাদ্যপণ্য অন্য জায়গায় মজুদ রাখার দায়ে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার সুহেল আহমদকে এক বছরের সাজা ও ২ লাখ টাকা অর্থদন্ড-করেন। অনাদায়ে আরো ২ মাসের দন্ড প্রদান করা হয়। একই সঙ্গে ৮৭৪ বস্তা ৩০ কেজি ও ৫০ কেজি ওজনের চাল জব্দ করা হয় এবং তার ডিলারশিপ বাতিল করা হয়। জব্দকৃত চালসহ দোকানটি সিলগালা করে দেয়া হয়েছে। পরে দন্ডপ্রাপ্ত আসামি সুহেল আহমদকে থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহসিন জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প

দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প