সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য

ইব্রাহীমপুরে সড়কে গাছ, চলাচলে ভোগান্তি

  • আপলোড সময় : ২৪-১০-২০২৫ ০৭:১৬:৪৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-১০-২০২৫ ০৭:১৬:৪৮ পূর্বাহ্ন
ইব্রাহীমপুরে সড়কে গাছ, চলাচলে ভোগান্তি
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের শহরতলির ইব্রাহীমপুর গ্রামে সরকারি সড়কের জায়গায় লাগানো গাছের কারণে জনসাধারণের চলাচলে ভোগান্তি দেখা দিয়েছে। স্থানীয় মৃত আব্দুল কাইয়ূমের ছেলে এনাম নিজ বাড়ির ভূমির দাবি তুলে ওই সড়ক দখলের অপচেষ্টা চালাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, এনাম চলাচলের সড়কে লাগানো দুটি গাছ নিজের দাবি করে মানুষের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন। এতে সড়কটি সংকীর্ণ হয়ে পড়ায় দুর্ঘটনার আশঙ্কা বেড়েছে। প্রতিদিন এই সড়ক দিয়ে সুরমা ও জাহাঙ্গীরনগর ইউনিয়নের হাজারো মানুষ ও শত শত যানবাহন চলাচল করে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা একাধিকবার গাছ দুটি অপসারণের অনুরোধ জানালেও এনাম তাতে কর্ণপাত করেননি। ফলে দীর্ঘদিন ধরে ভোগান্তির শিকার হচ্ছেন পথচারীরা। এ অবস্থায় স্থানীয় ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিরা স্বাক্ষরিত একটি অভিযোগপত্র সদর উপজেলা নির্বাহী অফিসার বরাবরে দাখিল করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে ইউএনও বিষয়টি তদন্তের নির্দেশ দেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কে। গত মঙ্গলবার বিকেলে কানুনগো কাম সার্ভেয়ার মো. রুহুল আমিন সরেজমিনে গিয়ে ভূমি পরিমাপ করেন। পরিমাপে দেখা যায়, এনাম সরকারি সড়ক দখলের চেষ্টা চালালেও স্থানীয়দের বাধার মুখে তা বাস্তবায়ন করতে পারেননি। স্থানীয়রা সড়কের ওপর থাকা একটি পরিত্যক্ত আমগাছ ও একটি বটগাছ অপসারণের পাশাপাশি এনামের বাড়ির দক্ষিণ দিকের পাকা সড়কের উত্তর পাশে প্রায় পাঁচ ফুট জায়গা দখল মুক্ত করে সড়ক প্রশস্ত করার দাবি জানিয়েছেন। এছাড়া সরকারি সড়কের পাশে এনামের স্থাপিত অবৈধ দোকান এবং নদীরপাড়ের সরকারি জায়গায় লাগানো গাছগাছালি ও বাঁশঝোপ দ্রুত উচ্ছেদের দাবি জানানো হয়। অভিযোগের ব্যাপারে এনাম বলেন, আমার জায়গার কাগজপত্র আছে। শুধু মাপ দিলেই হবে না। আমার জায়গায় আমার গাছ, এটা কেউ কাটতে পারবে না। স্থানীয় ইউপি সদস্য গিয়াস উদ্দিন বলেন, সড়কের উপর থাকা দুটি গাছ ও একটি দোকানসহ নদীর তীরবর্তী গাছপালা ও বাঁশঝাড় সম্পূর্ণ সরকারি জায়গায় অবস্থিত। এগুলো দ্রুত অপসারণ করা জরুরি। এ বিষয়ে আমি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করেছি। সদর উপজেলা ভূমি অফিসের কানুনগো ও সার্ভেয়ার মো. রুহুল আমিন সরেজমিনে পরিমাপ শেষে বলেন, এনামের বাড়ির সীমানা পূর্ব-পশ্চিমে প্রায় পাঁচ ফুট সরকারি সড়কের ভেতরে প্রবেশ করেছে। সংশ্লিষ্ট জমিটি জনসাধারণের চলাচলের জন্য ব্যবহৃত সরকারি রাস্তার অংশ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন