সুনামগঞ্জ , সোমবার, ০৮ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুরমা নদী ক্যাপিটাল ড্রেজিংয়ের দাবি ধীরে চলছে চারলেন প্রকল্পের কাজ ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ”

ইজারা প্রথা বাতিলসহ ৫ দফা দাবিতে বারকি শ্রমিকদের বিক্ষোভ

  • আপলোড সময় : ২৪-১০-২০২৫ ০৭:১৯:২৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-১০-২০২৫ ০৭:১৯:২৫ পূর্বাহ্ন
ইজারা প্রথা বাতিলসহ ৫ দফা দাবিতে বারকি শ্রমিকদের বিক্ষোভ
স্টাফ রিপোর্টার :: ইজারা প্রথা বাতিল করে সরকারিভাবে বালি-পাথর মহালে সনাতন পদ্ধতিতে বারকি শ্রমিকদের কর্মসংস্থানের ব্যবস্থা, ড্রেজার-বোমার আগ্রাসন বন্ধসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ ও সমাবেশ করেছে সুনামগঞ্জ জেলা বারকি শ্রমিক সংঘ। বৃহস্পতিবার দুপুরে বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তারা বলেন, ড্রেজার মেশিনের মাধ্যমে সুনামগঞ্জের যাদুকাটা ও ধোপাজান চলতি নদী থেকে বালু উত্তোলনে পরিবেশের ভয়াবহ ক্ষতি হচ্ছে। এতে ঐতিহ্যবাহী বারকি শ্রমিকরা কর্মহীন হয়ে পড়ছেন। তারা অবিলম্বে ড্রেজার বোমার আগ্রাসন বন্ধ, রাতের বেলা খনিজ বালু লুটপাট রোধ এবং ধোপাজান-চলতি নদীতে বিআইডব্লিউটিএ আইনের ব্যত্যয় ঘটিয়ে দেওয়া বেআইনি কার্যাদেশ বাতিলের দাবি জানান। সুনামগঞ্জ জেলা বারকি শ্রমিক সংঘের সভাপতি নাসির মিয়ার সভাপতিত্বে এবং সিদ্দিকুর রহমানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি রত্নাংকুর দাস জহর, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ জেলা কমিটির সভাপতি সুখেন্দু তালুকদার মিন্টু, সহ-সভাপতি আমির উদ্দিন, সাধারণ সম্পাদক সাইফুল আলম ছদরুল, বারকি শ্রমিক সংঘের সাধারণ সম্পাদক ফরিদ মিয়া, শ্রমিক নাসির উদ্দীন প্রমুখ। সমাবেশ শেষে পাঁচ দফা দাবিনামা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স