সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন

গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপলোড সময় : ১২-০৯-২০২৪ ০৯:১৯:৪১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৯-২০২৪ ০৯:১৯:৪১ পূর্বাহ্ন
গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
ধর্মপাশা প্রতিনিধি :: ধর্মপাশা উপজেলার হলিদাকান্দা দক্ষিণপাড়া গ্রামের সামনের সড়ক থেকে মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় গাঁজাসহ আনোয়ার হোসেন (৪০) ও রহিম মিয়া (৩৯) নামের দুইজন মাদকব্যবসায়ীকে হাতেনাতে আটক করেছেন বৈষম্যবিরোধী ছাত্র-জনতা। ওই দুজন মাদকব্যবসায়ীর বাড়ি উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ নোয়াগাঁও গ্রামে। ধর্মপাশা থানার এসআই আমিনুর রহমান বলেন, উপজেলার হলিদাকান্দা দক্ষিণপাড়া গ্রামের মাদকব্যবসায়ী সেলিম মিয়ার বসতঘরে মঙ্গলবার সন্ধ্যায় গাঁজা বিক্রি হচ্ছে, এমন খবর পেয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীসহ স্থানীয় ৬০/৭০জন এলাকাবাসী ওই গ্রামের সামনের সড়ক থেকে পলিথিনে মোড়ানো আধাকেজি গাঁজাসহ ওই দুজন মাদকব্যবসায়ীকে আটক করে ঘটনাটি থানা পুলিশকে জানান। খবর পেয়ে রাত পৌনে আটটার দিকে সেখানে গিয়ে আধাকেজি গাঁজা জব্দ এবং মাদকব্যবসায়ী আনোয়ার হোসেন ও রহিম মিয়াকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় রাতেই থানায় মামলা হয়েছে। বুধবার সকালে ওই দুইজন মাদকব্যবসায়ীকে আদালতের মাধ্যমে সুনামগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক

ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক