সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুরমা নদী ক্যাপিটাল ড্রেজিংয়ের দাবি ধীরে চলছে চারলেন প্রকল্পের কাজ ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ”
টাঙ্গুয়ার হাওরে যাওয়ার পথে পর্যটকবাহী বাস খাদে

‎আনন্দযাত্রা মলিন-সড়ক দুর্ঘটনায় মা-মেয়ে নিহত ‎

  • আপলোড সময় : ২৪-১০-২০২৫ ১২:৩৫:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১০-২০২৫ ০৮:১৮:১৯ পূর্বাহ্ন
‎আনন্দযাত্রা মলিন-সড়ক দুর্ঘটনায় মা-মেয়ে নিহত ‎ ছবি: দূর্ঘটনার শিকার বাস
স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর ভ্রমণে এসে সড়ক দুর্ঘটনায় ঢাকার এক নারী তাঁর ১০ বছর বয়সী মেয়ে নিহত হয়েছেন
‎শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজার সংলগ্ন ইনাতনগর এলাকার কাছে (শত্রুমর্দন বাঘেরকোণা গ্রামের সামনে) এ দুর্ঘটনা ঘটে। ‎নিহতরা হলেন-ঢাকার বাসিন্দা আব্দুল্লাহ আল মামুনের স্ত্রী মনজুরা আক্তার (৩৭) ও তাঁদের মেয়ে আয়েশা সিদ্দিকা (১০)। নিহতদের স্থায়ী ঠিকানা চাঁদপুর জেলার দোয়ালিয়া গ্রামে।
‎প্রত্যক্ষদর্শীরা জানান, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি)-এর উচ্চপদস্থ কর্মকর্তা। পরিবারের সদস্যদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে বেড়াতে যাচ্ছিলেন। তারা ঢাকা থেকে শুক্রবার রাতে সেঁজুতি ট্রাভেলসের একটি দূরপাল্লার বাসে (নম্বর: ১৫-৬০৮২) সুনামগঞ্জের উদ্দেশে রওনা দেন। গন্তব্যস্থলে পৌঁছার মাত্র ১৫ কিলোমিটার আগে ভোরে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশে গভীর খাদে পড়ে উল্টে যায়। এসময় বাসের চাপায় ঘটনাস্থলেই প্রাণ হারান মনজুরা আক্তার ও তাঁর মেয়ে আয়েশা সিদ্দিকা। ‎‎এ ঘটনায় বাসের অন্তত ১০ যাত্রী আহত হন।
স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানেই তারা প্রাথমিক চিকিৎসা নেন। ‎ ‎খবর পেয়ে শান্তিগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করে। একই সময় শান্তিগঞ্জ থানা পুলিশ ও জয়কলস হাইওয়ে থানা পুলিশের একটি টিমও ঘটনাস্থলে পৌঁছায়। ‎
জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ফায়ার সার্ভিসের সহায়তায় বাসের নিচে চাপা পড়া দুই জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং নিহত স্বজনের বিনা ময়নাতদন্তে আবেদনের প্রেক্ষিতে জেলা প্রশাসনের অনুমতি সাপেক্ষে লাশ ময়না তদন্ত ছাড়া হস্তান্তর করা হয়েছে। 
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবদুল আহাদ মামলার দায়েরের তথ্য নিশ্চিত করে বলেন, জয়কলস হাইওয়ে থানা পুলিশকে তদন্তের জন্য দায়িত্ব দেয়া হয়েছে।
 

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স