সুনামগঞ্জ , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি

ভাঙন রোধে স্থায়ী পদক্ষেপের দাবিতে সুরমা পাড়ে মানববন্ধন

  • আপলোড সময় : ২৫-১০-২০২৫ ০৮:২৩:৪৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-১০-২০২৫ ০৮:২৩:৪৮ পূর্বাহ্ন
ভাঙন রোধে স্থায়ী পদক্ষেপের দাবিতে সুরমা পাড়ে মানববন্ধন
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ সদর উপজেলার হরিনাপাটি গ্রামটি সুরমা নদীর ভাঙনে বিলীন হয়ে যাচ্ছে। ভয়াবহ ভাঙনে গ্রামজুড়ে নেমে এসেছে আতঙ্ক। প্রশাসনের কাছে বারবার আবেদন ও মানববন্ধন করেও কোনো স্থায়ী ব্যবস্থা না হওয়ায় হতাশ স্থানীয়রা। এরই ধারাবাহিকতায় শুক্রবার (২৪ অক্টোবর) বাদ জুমা সপ্তম দফায় মানববন্ধন করেছেন সুনামগঞ্জ সদর উপজেলার ২নং রঙ্গারচর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের হরিনাপাটি গ্রামবাসী। সুরমা নদীর তীরে আয়োজিত ওই মানববন্ধনে সভাপতিত্ব করেন সাবেক ইউপি সদস্য মো. আব্দুল খালিক এবং সঞ্চালনা করেন সমাজসেবী সাফি উদ্দিন ফাহিম। মানববন্ধনে বক্তব্য রাখেন হাফিজ আনোয়ার হোসেন, শিক্ষক আবুল খায়ের, আলহাজ আছদ্দর আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, মো. আহাদ আলী, ইউপি সদস্য শরকত আলী, ব্যাংক কর্মকর্তা রেজাউল হক, শাহবাজ মিয়া প্রমুখ। বক্তারা বলেন, বিগত কয়েক বছর ধরে জেলা প্রশাসক, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী থেকে শুরু করে পাউবো’র মহাপরিচালক পর্যন্ত লিখিতভাবে আবেদন জানানো হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত নদী ভাঙন প্রতিরোধে স্থায়ী কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। শুধুমাত্র কিছুসংখ্যক জিও ব্যাগ ফেলা হলেও তা ভাঙন ঠেকাতে সক্ষম নয়। তারা আরও বলেন, আমাদের ঐতিহ্যবাহী গ্রামটির প্রাচীন মসজিদ, সরকারি প্রাথমিক বিদ্যালয়, মক্তব, বাজার ও এলজিইডি সড়ক এখন নদীগর্ভে বিলীন হওয়ার মুখে। যেকোনো সময় নদী এগুলো গিলে ফেলতে পারে। গ্রামবাসীর দাবি, জরুরি ভিত্তিতে ভাঙনপ্রবণ এলাকা সরেজমিনে পরিদর্শন করে স্থায়ী ব্লক বসানোর উদ্যোগ নিতে হবে, যাতে সর্বনাশা ভাঙনের হাত থেকে গ্রামটি রক্ষা করা যায়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার

‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার