সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য

জলবায়ু মোকাবেলায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচারাভিযান

  • আপলোড সময় : ২৫-১০-২০২৫ ০৮:২৯:৫৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-১০-২০২৫ ০৮:৫৫:১৫ পূর্বাহ্ন
জলবায়ু মোকাবেলায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচারাভিযান
জগন্নাথপুর প্রতিনিধি :: জগন্নাথপুরে জলবায়ু মোকাবেলায় দিনব্যাপী প্রচারাভিযান কর্মসূচি পালন করা হয়েছে। “জলবায়ু সহনশীল মাছ চাষে, জীবন জীবিকায় সমৃদ্ধি আসে” এ প্রতিপাদ্যকে সামনে রেখে জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রশমনে মৎস্যচাষী ও মৎস্যজীবী সম্প্রদায়ের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচারাভিযান উপলক্ষে আলোচনা সভা, প্রচার র‌্যালি, শিক্ষার্থীদের মধ্যে চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি জগন্নাথপুর উপজেলা মৎস্য অধিদপ্তর ও বাংলাদেশ এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার উদ্যোগে আবদুস সামাদ আজাদ অডিটরিয়ামে দিনব্যাপী এ প্রচারাভিযান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা ড. আল মিনা নুর। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বরকত উল্লাহ’র সভাপতিত্বে ও ফিলএফএও ড. শফি উল্লার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা মৎস্য কর্মকর্তা আল আমিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৎস্য উপ-পরিচালক আসাদুজ্জামান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. খালেদ সাইফুল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা কাওছার আহমেদ। সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন তাজ উদ্দিন আহমদ, মো. শাহজাহান মিয়া, রিয়াজ রহমান, শাহ ফুজায়েল আহমদ প্রমুখ। এ সময় উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে আসা মৎস্যজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন