সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুরমা নদী ক্যাপিটাল ড্রেজিংয়ের দাবি ধীরে চলছে চারলেন প্রকল্পের কাজ ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ”

দিরাইয়ে দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ১১

  • আপলোড সময় : ২৫-১০-২০২৫ ০৮:৩৩:২৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-১০-২০২৫ ০৮:৩৩:২৩ পূর্বাহ্ন
দিরাইয়ে দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ১১
দিরাই প্রতিনিধি :: গ্রাম্য আধিপত্য বিস্তার নিয়ে পূর্ব বিরোধের জের ধরে দিরাই উপজেলার কুলঞ্জ গ্রামে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ১১ জন গুলিবিদ্ধসহ ২০ জন আহত হয়েছেন। শুক্রবার (২৪ অক্টোবর) দুপুর ২টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। গুলিবিদ্ধ বশর মিয়া তালুকদার (৬০), ফুল মিয়া তালুকদার (৪৫), আলফু মিয়া তালুকদার (৩৫), কয়েস মিয়া তালুকদার (৫৫), ইকবাল মিয়া তালুকদার (৩২), কাহার মিয়া তালুকদার (৪০), জহির মিয়া তালুকদার (৪৫)-কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। দিরাই হাসপাতালের চিকিৎসক পিন্টু দাস জানান, ১১ জন গুলিবিদ্ধ চিহ্নিত হয়। তাদের সবাইকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানাযায়, দীর্ঘ দিন ধরে কুলঞ্জ গ্রামের সাবেক মেম্বার এলাইছ মিয়া ও বর্তমান মেম্বার মাহবুব চৌধুরী মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র বিরোধ চলে আসছিল। এরই জের ধরে শুক্রবার দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। দিরাই থানার ওসি (তদন্ত) উত্তম কুমার জানান, গোলাগুলির ঘটনা শুনেছি, তবে এখনো নিশ্চিত হতে পারিনি। এলাকার পরিবেশ শান্ত রয়েছে। এই গ্রামে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স