সুনামগঞ্জ , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ , ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রস্তুতিমূলক সভা বীর মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধা, সুনামগঞ্জে তীব্র ক্ষোভ সুরমা নদীতে টোল আদায় করতে না পেরে বিপাকে ইজারাদার ফুটবল খেলা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে অর্ধশতাধিক আহত তরুণ-তরুণীর বিয়েকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত ২০ হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ নির্মাণকাজে অনিয়মের সত্যতা মিলেছে, বন্ধ ঠিকাদারের বিল শ্রমিক অসন্তোষে বন্ধ ৪৬৯ পোশাক কারখানা প্রতি মাসে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১০ হাজার ইউনিট বিদ্যুৎ ডিলারের লাইসেন্স ব্যবহার করে সরকারি কার্যালয়ে বীজের মজুত ও বিক্রির অভিযোগ জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মওসুমের এক মাস আগেই শুকিয়েছে বীজতলা, বিপাকে হাওরের কৃষক সড়ক নির্মাণে দুর্নীতি আড়াল করতেই এমপি’র বিরুদ্ধে অপপ্রচার, লুটপাটকারীদের বিচারের দাবি জন্মান্ধ স্বামী, এক চোখে দেখেন স্ত্রী, মানুষের সাহায্যে চলে সংসার শঙ্কা মাথায় নিয়ে বোরো আবাদের প্রস্তুতি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা পোশাক কারখানা সচল রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রধানমন্ত্রীর নির্দেশ বাবা-মা-ভাইবোনসহ ছাত্রলীগ নেতার পুরো পরিবার গ্রেফতার, সঙ্গে ৩ বন্ধুও শীতকালীন সবজি চাষে নেই প্রণোদনা, ভালো দাম, প্রকৃতি ভরসা কৃষকের জাতীয় যুব দিবস পালিত ছাতকে আমন ধান কাটা উৎসব
টাঙ্গুয়ার হাওরে যাওয়ার পথে পর্যটকবাহী বাস খাদে

মা-মেয়ে নিহতের ঘটনায় থানায় মামলা

  • আপলোড সময় : ২৫-১০-২০২৫ ০৮:৩৮:৪৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-১০-২০২৫ ০৮:৪০:৩২ পূর্বাহ্ন
মা-মেয়ে নিহতের ঘটনায় থানায় মামলা
শান্তিগঞ্জ প্রতিনিধি::
ঢাকা থেকে কয়েকটি পরিবার একসঙ্গে বেড়াতে যাচ্ছিল টাঙ্গুয়ার হাওরে। পথে তাদের বহনকারী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মা ও মেয়ের মৃত্যু হয়।
আহত হয়েছেন আরও ১০ জন। শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে সুনামগঞ্জ-সিলেট সড়কের শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজারসংলগ্ন ইনাতনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন ঢাকার বাসিন্দা আবদুল্লাহ আল মামুনের স্ত্রী মনজুরা আক্তার (৩৭) ও তাঁদের মেয়ে আয়েশা সিদ্দিকা (১০)। তাদের গ্রামের বাড়ি চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানা এলাকার দোয়ালিয়া এলাকায়।

আহতরা হলেন- মাহদিয়া (১৮), ওমর ফারুক (১২), আসাদুজ্জামান (৪৭), মনিরুল ইসলাম (৪৯), সাবিহা জান্নাত (১৬), নাসরিন (৩০), সৈয়দা মাসুমা খাতুন (৪০), এসএম শাহ নেওয়াজ (৪৯), রোকসানা পারভীন (৪২), সুমাইয়া (১৩)। এ ঘটনায় নিহত মনজুরা আক্তারের স্বামী বাংলাদেশ ক্যামিকেল ইন্ড্রাস্টিজ কর্পোরেশনের অতিরিক্ত চীফ একাউটেন্ট অফিসার আব্দুল্লাহ আল মামুন বাদী হয়ে শান্তিগঞ্জ থানায় সড়ক পরিবহন আইনে গাড়ি চালক সাজ্জাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। স্থানীয় প্রত্যক্ষদর্শী ও বাসে থাকা যাত্রীরা জানান, ঢাকার কদমতলী এলাকা থেকে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে বেড়ানোর উদ্দেশ্যে বাংলাদেশ ক্যামিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের লি.-এর ১১ উচ্চপদস্থ কর্মকর্তা সপরিবারে দূরপাল্লার এসি বাস সেঁজুতি ট্রাভেলসযোগে (ঢাকা মেট্রো-ব-১৫-৬০৮২) রওয়ানা দেন। বাসটি শান্তিগঞ্জের পাগলা বাজারসংলগ্ন ইনাতনগর এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। খাদে উল্টে পড়া বাস চাপায় ঘটনাস্থলেই মনজুরা আক্তার ও তাঁর মেয়ে আয়েশা সিদ্দিকা নিহত হন। এ দুর্ঘটনায় বাসে থাকা ১০ যাত্রী আহত হন। খবর পেয়ে শান্তিগঞ্জ ফায়ার সার্ভিস, জয়কলস হাইওয়ে থানা পুলিশ ও শান্তিগঞ্জ থানা পুলিশ এবং উপস্থিত লোকজনের সহায়তায় আহতদেরকে উদ্ধার করে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক মনজুরা আক্তার (৩৭) ও আয়েশা সিদ্দিকা (১০)-কে মৃত ঘোষণা করেন। এছাড়া অন্যান্য আহতদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
জয়কলস হাইওয়ে থানা পুলিশ নিহতদের সুরতহাল প্রস্তুত করে। পরে নিহতের স্বামী আব্দুল্লাহ আল মামুন জেলা ম্যাজিস্ট্রেট বরাবরে বিনা ময়নাতদন্তে লাশ দাফনের অনুমতি নিলে তাদেরকে আইনানুগভাবে মৃতদেহ বুঝিয়ে দেয় জয়কলস হাইওয়ে থানা পুলিশ। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা শান্তিগঞ্জ থানায় এসে নিহতদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন।
জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার চৌধুরী বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বাস খাদে পড়া অবস্থায় পেয়েছি। বাসের নিচে চাপা পড়া নিহতদের ফায়ার সার্ভিস টিম উদ্ধার করেছে।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদ মামলার সত্যতা নিশ্চিত করেন এবং মামলাটি জয়কলস হাইওয়ে থানা পুলিকে তদন্তের জন্য ন্যাস্ত করা হয়েছে বলে জানান।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ

হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ