সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ , ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রস্তুতিমূলক সভা বীর মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধা, সুনামগঞ্জে তীব্র ক্ষোভ সুরমা নদীতে টোল আদায় করতে না পেরে বিপাকে ইজারাদার ফুটবল খেলা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে অর্ধশতাধিক আহত তরুণ-তরুণীর বিয়েকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত ২০ হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ নির্মাণকাজে অনিয়মের সত্যতা মিলেছে, বন্ধ ঠিকাদারের বিল শ্রমিক অসন্তোষে বন্ধ ৪৬৯ পোশাক কারখানা প্রতি মাসে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১০ হাজার ইউনিট বিদ্যুৎ ডিলারের লাইসেন্স ব্যবহার করে সরকারি কার্যালয়ে বীজের মজুত ও বিক্রির অভিযোগ জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মওসুমের এক মাস আগেই শুকিয়েছে বীজতলা, বিপাকে হাওরের কৃষক সড়ক নির্মাণে দুর্নীতি আড়াল করতেই এমপি’র বিরুদ্ধে অপপ্রচার, লুটপাটকারীদের বিচারের দাবি জন্মান্ধ স্বামী, এক চোখে দেখেন স্ত্রী, মানুষের সাহায্যে চলে সংসার শঙ্কা মাথায় নিয়ে বোরো আবাদের প্রস্তুতি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা পোশাক কারখানা সচল রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রধানমন্ত্রীর নির্দেশ বাবা-মা-ভাইবোনসহ ছাত্রলীগ নেতার পুরো পরিবার গ্রেফতার, সঙ্গে ৩ বন্ধুও শীতকালীন সবজি চাষে নেই প্রণোদনা, ভালো দাম, প্রকৃতি ভরসা কৃষকের জাতীয় যুব দিবস পালিত ছাতকে আমন ধান কাটা উৎসব

ডাচ্-বাংলা ব্যাংকের দরিদ্র রোগীদের বিনামূল্যে চোখের ছানি অপারেশন

  • আপলোড সময় : ১২-০৯-২০২৪ ০৯:২২:০০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৯-২০২৪ ০৯:২২:০০ পূর্বাহ্ন
ডাচ্-বাংলা ব্যাংকের দরিদ্র রোগীদের বিনামূল্যে চোখের ছানি অপারেশন
ডাচ্-বাংলা ব্যাংকের ‘দৃষ্টি’ প্রকল্পের আওতায় দরিদ্র রোগীদের বিনামূল্যে চোখের ছানি অপারেশন ডাচ-বাংলা ব্যাংকের ‘দৃষ্টি’ প্রকল্পের আওতায় দরিদ্র রোগীদের বিনামূল্যে চোখের ছানি অপারেশন করা হয়েছে। গত ১০ সেপ্টেম্বর শান্তিগঞ্জ উপজেলার, পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদে এ উপলক্ষে চক্ষু ক্যা¤প অনুষ্ঠিত হয়। ভার্ড চক্ষু হাসপাতাল, ইকবালনগর, সুনামগঞ্জ-এ ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড-এর অর্থায়নে মোট ৩৩ জন ছানি রোগীকে চোখের ছানি অপারেশন করা হয়। হাসপাতালের নিজস্ব ২৪ বছরের অভিজ্ঞ সিনিয়র চক্ষু বিশেষজ্ঞ ও সার্জনের মাধ্যমে উন্নত প্রযুক্তিতে লেন্স সংযোজনের মাধ্যমে সফলভাবে রোগীদের অপারেশন স¤পন্ন হওয়ার পর সকল রোগী স্বাভাবিক দৃষ্টি ফিরে পেয়েছেন। রোগীদের বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাচ-বাংলা ব্যাংক সুনামগঞ্জের উপ-ব্যবস্থাপক সুজন পুরকায়স্থ। এ সময় তিনি বলেন, ব্যাংকিং কার্যক্রমের পাশাপাশি ডাচ-বাংলা ব্যাংক, ছানি রোগী ও ঠোঁট কাটা রোগীদের চিকিৎসা সেবা এবং ছাত্রছাত্রীদের শিক্ষাবৃত্তি দিয়ে থাকে। এই সেবা পেয়ে রোগী, রোগীর অভিভাবকসহ সকলেই সন্তোষ প্রকাশ করেছেন এবং ভার্ড আই কেয়ার সার্ভিস (ভার্ড-ইসিএস)-এর ভার্ড চক্ষু হাসপাতাল, সুনামগঞ্জ এবং ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। - সংবাদ বিজ্ঞপ্তি

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ

হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ