সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য

হেযবুত তওহীদের সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

  • আপলোড সময় : ২৫-১০-২০২৫ ০৮:৫২:০২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-১০-২০২৫ ০৮:৫২:০২ পূর্বাহ্ন
হেযবুত তওহীদের সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জে খ্রিস্টান কমিউনিটির নেতৃবৃন্দের সঙ্গে সম্প্রীতি সমাবেশ করেছে হেযবুত তওহীদ। শুক্রবার বিকেলে সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের নারায়ণতলা মুগাইপাড় গ্রামে হেযবুত তওহীদের জেলা শাখার উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও বাইবেল পাঠের মাধ্যমে কর্মসূচির কার্যক্রম শুরু হয়। সমাবেশে সভাপতিত্ব করেন খ্রিস্টান কমিউনিটির সাবেক চেয়ারম্যান পুতুল সাংমা এবং পরিচালনা করেন সদস্য মো. আকবর আলী। মূল আলোচক হিসেবে বক্তব্য রাখেন হেযবুত তওহীদের সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মো. জাকির হোসেন। সমাবেশে শুভেচ্ছা বক্তব্য রাখেন স্থানীয় সমাজসেবক মো. আতিকুর রহমান দানীস। অন্যদের মধ্যে বক্তব্য দেন নারায়ণতলা মিশন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সেবাস্টিয়ান, খ্রিস্টান কমিউনিটির বিশিষ্ট ব্যক্তি ট্রিউপিল মারাক ও ভেরোনিকা জেংচাম। অনুষ্ঠানে খ্রিস্টান কমিউনিটির শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন। হেযবুত তওহীদের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মো. ইসমাইল হোসেন, মো. তুহিন মিয়া, ফুল মিয়া প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন