সুনামগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন ‎প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি' দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক ‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ

জগন্নাথপুরে প্রতিপক্ষের বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

  • আপলোড সময় : ২৬-১০-২০২৫ ০৯:২৪:১১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-১০-২০২৫ ০৯:২৪:১১ পূর্বাহ্ন
জগন্নাথপুরে প্রতিপক্ষের বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ
জগন্নাথপুর প্রতিনিধি :: জগন্নাথপুর উপজেলার পল্লীতে প্রতিপক্ষের বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে, উপজেলার উলুকান্দি গ্রামে। শনিবার সরেজমিনে উলুকান্দি গ্রামের ভুক্তভোগী জামাল মিয়া জানান, গত শুক্রবার সকালে আমার বাড়ির আঙিনায় লাগানো কুমড়া গাছ উপরে ফেলে দেয় একই গ্রামের সাবেক ইউপি সদস্য ফারুক মিয়াসহ তাদের লোকজন। এতে বাধা দেয়া নিয়ে হামলা হয়। হামলায় আমার বাড়িঘর ভাঙচুর ও টাকা, স্বর্ণ লুটের ঘটনা ঘটে। এ বিষয়ে সাবেক ইউপি সদস্য ফারুক মিয়া উল্টো অভিযোগ করে বলেন, তাদের বাড়ির পাশে আমার জায়গায় তারা গাছ লাগিয়ে জায়গা দখলের চেষ্টা করে। তাই গাছ উপড়ে ফেলা নিয়ে কথা কাটাকাটি হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তারাই তাদের বাড়ি ভাঙচুর করে আমাদের ফাঁসাতে চাইছে। গ্রামের সালিশি ব্যক্তি মাওলানা দবিরুল ইসলাম বলেন, গাছ উপড়ে ফেলা নিয়ে কথা কাটাকাটির সময় জামাল মিয়ার লোকজন ফারুক মেম্বারের লোকজনের উপরে মরিচ পানি ঢেলে দিয়েছে। এতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আমার জানামতে জামাল মিয়ার পরিবারের মানুষ গ্রামের কোন মানুষের কথা শুনেনা। তারা গ্রামবাসীকে উপেক্ষা করে চলে। ফলে গ্রামের মানুষ তাদের উপর নারাজ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯

শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯