সুনামগঞ্জ , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা

যারা পিআর পদ্ধতির দাবি করে, তারা গণতন্ত্রে বিশ্বাসী নয় : কলিম উদ্দিন আহমেদ মিলন

  • আপলোড সময় : ২৬-১০-২০২৫ ০৯:৩৩:১০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-১০-২০২৫ ০৯:৩৩:১০ পূর্বাহ্ন
যারা পিআর পদ্ধতির দাবি করে, তারা গণতন্ত্রে বিশ্বাসী নয় : কলিম উদ্দিন আহমেদ মিলন
স্টাফ রিপোর্টার :: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক ও সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত জাতির মুক্তির সনদ, রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচির লিফলেট ও ধানের শীষ প্রতীকের দাওয়াত আমরা ছাতক ও দোয়ারাবাজারবাসীর ঘরে ঘরে পৌঁছে দিতে চাই। আমরা এ কার্যক্রম শুরু করেছি, কয়েক দিনের মধ্যেই ছাতক-দোয়ারাবাজারের সকল এলাকায় নেতা-কর্মীদের সাথে নিয়ে লিফলেট বিতরণ করবো। এ কার্যক্রমে সাধারণ মানুষের কাছ থেকে আমরা বেশ সাড়া পাচ্ছি। সাধারণ মানুষের মধ্যে নির্বাচনী আমেজ তৈরি হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ছাতক-দোয়ারাবাজারবাসী ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করবেন ইনশাআল্লাহ। তিনি আরো বলেন, দীর্ঘদিন ধরে ভোটদান থেকে বঞ্চিত এ অঞ্চলের মানুষ এখন ধানের শীষ প্রতীকে ভোট দিতে অধীর আগ্রহে রয়েছেন। যারা নির্বাচন পেছানো বা পিআর পদ্ধতির দাবি করেন, তারা গণতন্ত্রে বিশ্বাসী অতীতেও ছিলেন না বর্তমানেও নয়। পিছনের দরজা দিয়ে ক্ষমতায় যাবার স্বপ্ন দেখেন তারা। এদেশে আর পিছনের দরজা দিয়ে বা বিনা ভোটে ক্ষমতায় যাবার স্বপ্ন দেখে লাভ নেই। লুটপাট, গুম-খুন, ভোটারবিহীন নির্বাচন, জোর করে ক্ষমতা, দিনের ভোট রাতে দেওয়া এসব কারণেই ছাত্র-জনতার আন্দোলনে ফ্যাসিস্ট হাসিনাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে। ১৭ বছর ফ্যাসিস্ট সরকারবিরোধী আন্দোলন ও সর্বশেষ ছাত্র জনতার আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে তিনি আরো বলেন, বিএনপি তথা দেশ ও জাতির বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছেন তারা সাবধান হয়ে যান, নতুবা এ দেশের জনগণ আপনাদের ক্ষমা করবেনা। শনিবার (২৫ অক্টোবর) বিকেলে ছাতক উপজেলার ধারণ বাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১দফা কর্মসূচির লিফলেট বিতরণ ও মিছিল শেষে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলার উত্তর খুরমা ও দক্ষিণ খুরমা ইউনিয়ন এবং ধারণ অঞ্চল বিএনপি আয়োজিত এ পথসভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুর রহমান, নজরুল ইসলাম, ছাতক পৌর বিএনপির আহবায়ক সামসুর রহমান সামছু, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফজলুল করিম বকুল, শাহ সফিকুল আলম মতি, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন সুমেন, যুগ্ম আহবায়ক সামসুর রহমান বাবুল, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ছায়াদুজ্জামান কয়েছ আহমদ, আতাউর রহমান এমরান, ফয়জুর রহমান, দিদার আলম মেম্বার, অ্যাড. আব্দুল কাহার।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ