সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ

দরিদ্র মানুষের বিচারপ্রাপ্তির আশ্রয়স্থল গ্রাম আদালত : অতিরিক্ত সচিব সুরাইয়া আক্তার জাহান

  • আপলোড সময় : ২৬-১০-২০২৫ ০৯:৩৫:৪৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-১০-২০২৫ ০৯:৩৫:৪৫ পূর্বাহ্ন
দরিদ্র মানুষের বিচারপ্রাপ্তির আশ্রয়স্থল গ্রাম আদালত : অতিরিক্ত সচিব সুরাইয়া আক্তার জাহান
শান্তিগঞ্জ প্রতিনিধি :: স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব এবং বাংলাদেশ গ্রাম আদালত ৩য় পর্যায়ের প্রকল্প পরিচালক সুরাইয়া আক্তার জাহান বলেছেন, ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত দরিদ্র মানুষের বিচারপ্রাপ্তির আশ্রয়স্থল হিসেবে কাজ করছে। মানুষের মৌলিক অধিকার বাস্তবায়নে সমাজের অন্যায় অবিচারের সুষ্ঠু সমাধানে ব্যাপকভাবে কাজ করে যাচ্ছে গ্রাম আদালত। আমরা আশা করি দেশের খেটে খাওয়া মানুষের সামাজিক ও পারিবারিক কলহ নিরসনে গ্রাম আদালতই তাদের আশ্রয়স্থল। শনিবার বিকাল সাড়ে ৩টায় শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ‘উপজেলা পর্যায়ে স্থানীয় প্রশাসন ও অংশীজনদের সাথে গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের কার্যক্রম’ বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথি'র বক্তব্যে এসব কথা বলেন তিনি। এতে সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মতিউর রহমান খান। সভায় আরও বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব শামসুল হক, প্রকল্প সমন্বয়ক বিভাষ চক্রবর্তী, শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ঝিনুক রানী দাস, শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল আহাদ, উপজেলা সমবায় কর্মকর্তা রুহুল হাসান, উপজেলা প্রকৌশলী সাজেদুল আলম, পাথারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহিদুল ইসলাম, পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জগলুল হায়দার, দরগাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুফি মিয়া প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহেল তালুকদার, সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমেদ, অর্থ সম্পাদক ইয়াকুব শাহরিয়ার, সংবাদকর্মী আবু সাঈদ, ইউনিয়ন পরিষদের সচিববৃন্দ ও গ্রাম পুলিশবৃন্দ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ

ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ